সব এক্সাম
বাংলাদেশ আনসার ও ভিডিপি (Ansar VDP) প্রশ্ন সমাধান ২০২৫ (ব্যাখ্যাসহ)
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (Ansar VDP)-এর ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার ১০০% নির্ভুল প্রশ্ন সমাধান ও উত্তরমালা দেখুন।
প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান
1.
কোন বানানটি সঠিক?
(ক) কারিগরি
(খ) কারীগরি
(গ) কারিগরী
(ঘ) কারীগরী
✅ সঠিক উত্তর: কারিগরি
ব্যাখ্যা: সঠিক বানান 'কারিগরি'। আরও কিছু গুরুত্বপূর্ণ শুদ্ধ বানান কাঙ্ক্ষিত, কুচিৎ, কনীনিকা, কৃত্তিবাস, কৌতূহল, কুজুটিকা, কথোপকথন ইত্যাদি।
2.
বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি?
(ক) বিজয়ী
(খ) পরাজিত
(গ) বিচ্যুতি
(ঘ) বর্জিত
✅ সঠিক উত্তর: বিজয়ী
ব্যাখ্যা: (বিজিত) শব্দের বিপরীতার্থক শব্দ (বিজয়ী)। আরও কিছু গুরুত্বপূর্ণ বিপরীতার্থক শব্দ: বিদিত অজ্ঞাত, বিষণ্ণ - প্রসন্ন, বিশিষ্ট সাধারণ, ব্যষ্টি সমষ্টি, বন্ধুর-মসৃণ ইত্যাদি। অন্যদিকে(পরাজিত) ও(বর্জিত) শব্দের বিপরীতার্থক শব্দ(জয়ী) ও (গৃহীত)।
3.
লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি?
(ক) সাহেব
(খ) বেয়াই
(গ) সঙ্গী
(ঘ) কবিরাজ
✅ সঠিক উত্তর: কবিরাজ
ব্যাখ্যা: লিঙ্গান্তর হয় না এমন পুরুষবাচক শব্দ: কেরানি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সরকার, পীর, দরবেশ, মওলানা, যোদ্ধা, সেনাপতি, দলপতি, বিচারপতি, জিন, জামাতা, কবিরাজ, যোদ্ধা, ঢাকি, কৃতদার, অকৃতদার, পুরোহিত ইত্যাদি। অপরদিকে সাহেব, বেয়াই ও সঙ্গী'র স্ত্রীবাচক শব্দ যথাক্রমে বিবি, বেয়াইন ও সঙ্গিনী।
4.
আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) শশাঙ্ক
(খ) নভঃ
(গ) সলিল
(ঘ) তটিনী
✅ সঠিক উত্তর: নভঃ
ব্যাখ্যা: আকাশ শব্দের সমার্থক শব্দ নভঃ। এর আরও সমার্থক শব্দ- গগন, ব্যোম, অন্তরিক্ষ, শূন্য, অভ্র, আসমান, অম্বর ইত্যাদি। অন্যদিকে শশাঙ্ক, সলিল ও তটিনী যথাক্রমে চাঁদ, পানি ও নদী-র সমার্থক শব্দ।
5.
পান্ডুর শব্দের অর্থ-?
(ক) গোলাকার
(খ) আকাশে
(গ) ফ্যাকাশে
(ঘ) গোলমাল
✅ সঠিক উত্তর: ফ্যাকাশে
ব্যাখ্যা: পাণ্ডুর শব্দের অর্থ ফ্যাকাশে। আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ: পল্লব – পাতা, পাংশু - ধূসর, পাণিগ্রহণ – বিবাহ, পার্থিব – জাগতিক, প্রোষিত – প্রবাসী ইত্যাদি।
6.
রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
(ক) বিসর্জন
(খ) অচলায়তন
(গ) ডাকঘর
(ঘ) বসন্ত
✅ সঠিক উত্তর: বসন্ত
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত 'বসন্ত' (১৯২৩) নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন। এটি একটি গীতিনাট্য। এ নাটকের বিষয় যৌবনের প্রতীক ঋতুরাজ বসন্তের জয়গান। অন্যদিকে, কাজী নজরুল ইসলাম তার 'সঞ্চিতা' (১৯২৮) কাব্য সংকলনটি রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেন।
7.
চন্দ্র -এর প্রতিশব্দ কোনটি?
(ক) সমীরণ
(খ) গগন
(গ) ইন্দু
(ঘ) অরুণ
✅ সঠিক উত্তর: ইন্দু
ব্যাখ্যা: চন্দ্র এর প্রতিশব্দ ইন্দু এর আরও প্রতিশব্দ- চাঁদ, শশাঙ্ক, শশী, সোম, বিধু, হিমাংশু, নিশাকর, সুধাকর ইত্যাদি। অন্যদিকে সমীরণ, গগন ও অরুণ যথাক্রমে বাতাস, আকাশ ও সূর্যের প্রতিশব্দ।
8.
সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমণী কোন ভেদাভেদ নাই' কবিতার এ কাজী নজরুল ইসলাম লাইনটি কোন কবির রচনা?
(ক) কাজী নজরুল ইসলাম
(খ) জসীমউদ্দীন
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) লালন শাহ্
✅ সঠিক উত্তর: কাজী নজরুল ইসলাম
ব্যাখ্যা: সাম্যের গান গাই- আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই' কবিতার লাইনটি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের 'সাম্যবাদী (১৯২৫) কাব্যগ্রন্থের 'নারী' কবিতার। নজরুলের আরও কিছু বিখ্যাত কবিতার লাইন: আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ (বিদ্রোহী); হে দারিদ্র্য, তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিষ্টের সম্মান (দারিদ্র্য); গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান (মানুষ)।
9.
ক্ষুধার্ত শব্দের সন্ধিবিচ্ছেদ কী?
(ক) ক্ষুধ + আর্ত
(খ) ক্ষুধা + ঋত
(গ) ক্ষুধ + ঋত
(ঘ) ক্ষুধা + স্মৃত
✅ সঠিক উত্তর: ক্ষুধা + ঋত
ব্যাখ্যা: অ-ধ্বনি বা আ-ধ্বনির পর ঋত শব্দের ঋ থাকলে সন্ধিতে আর হয়। বানানে আর-এর আ-কার আগের ব্যঞ্জনে যুক্ত হয় এবং ঋ-ধ্বনি রেফ হয়ে ত-এর মাথায় বসে। যেমন: ক্ষুধা + ঋত = ক্ষুধার্ত, তৃষ্ণা ঋত = তৃষ্ণার্ত, শীত ঋত = শীতার্ত, শোক + ঋত = শোকার্ত ইত্যাদি।
10.
কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন?
(ক) আবুবকর সিদ্দিক
(খ) সিকান্দার আবু জাফর
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) সুফিয়া কামাল
✅ সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: (কাবুলিওয়ালা) গল্পটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এটি তার সামাজিক গল্প। তার রচিত আরও কয়েকটি সামাজিক গল্প- ছুটি, পোস্টমাস্টার, অপরিচিতা, দেনাপাওনা ইত্যাদি। তার রচিত প্রথম গল্প (ভিখারিনী) এবং সর্বশেষ ছোটগল্প (মুসলমানীর গল্প)।
11.
কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?
(ক) কানাকানি
(খ) ভাইবোন
(গ) গাছপাকা
(ঘ) সিংহাসন
✅ সঠিক উত্তর: ভাইবোন
ব্যাখ্যা: যে সমাসে প্রত্যেকটি সমস্যমান পদের অর্থের প্রাধান্য থাকে তাকে দ্বন্দ্ব সমাস বলে। যেমন: ভাই ও বোন = ভাই-বোন, ছোট ও বড় ছোট-বড়, স্বর্গ ও নরক = স্বর্গ-নরক, ভালো ও মন্দ ভালো-মন্দ, হাট ও বাজার = হাট-বাজার ইত্যাদি।
12.
যা স্থায়ী নয়-কে এককথায় প্রকাশ করলে কী হবে?
(ক) অস্থায়ী
(খ) ক্ষণস্থায়ী
(গ) ক্ষণিক
(ঘ) নম্বর
✅ সঠিক উত্তর: অস্থায়ী
ব্যাখ্যা: যা স্থায়ী নয়-এর এককথায় প্রকাশঅস্থায়ী। অন্যদিকে, যা চিরস্থায়ী নয়- ক্ষণস্থায়ী, নষ্ট হওয়া স্বভাব যার নম্বর।
13.
চাঁদের হাট বাগধারাটির অর্থ কী?
(ক) আনন্দের প্রাচুর্য
(খ) কচিকাঁচার মেলা
(গ) পূর্ণিমা রাত
(ঘ) নাগিন
✅ সঠিক উত্তর: আনন্দের প্রাচুর্য
ব্যাখ্যা: চাঁদের হাট বাগধারার অর্থ আনন্দের প্রাচুর্য। আরও
কিছু গুরুত্বপূর্ণ বাগধারা: চশমখোর-লজ্জাহীন, চিনেজোঁক নাছোড়বান্দা, চোখের বালি- চক্ষুশূল, চোরাবালি প্রচ্ছন্ন আকর্ষণ, চুনোপুঁটি সামান্য লোক ইত্যাদি।
14.
(শুদ্ধ) শব্দের সমার্থক শব্দ কোনটি?
(ক) শান্ত
(খ) ভদ্র
(গ) সুশীল
(ঘ) কোনোটিই নয়
✅ সঠিক উত্তর: কোনোটিই নয়
ব্যাখ্যা: প্রদত্ত অপশনের কোনোটিই 'শুদ্ধ' শব্দের সমার্থক নয়। এর সমার্থক শব্দ- নির্ভুল, পবিত্র, নির্ভেজাল, শোধিত
ইত্যাদি।
15.
সংলাপ' শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
(ক) সং+ লাপ
(খ) সম্ + লাপ
(গ) সম+আল্লাপ
(ঘ) সং + আলাপ
✅ সঠিক উত্তর: সম্ + লাপ
ব্যাখ্যা: সংলাপ' শব্দের সন্ধিবিচ্ছেদ 'সম্+লাপ'। এটি। ব্যঞ্জনসন্ধির উদাহরণ। ম-এর পর অন্তঃস্থ ধ্বনি য, র, ল, ব কিংবা শ, ষ, স, হ থাকলে ম্-এর স্থলে অনুস্বার (২) হয়। যেমন: সম্ + যম সংযম, সম+হার= সংহার, সম্ + বাদ = সংবাদ, সম্ + শয় = সংশয় ইত্যাদি।
16.
Eminent Person অর্থ কী?
(ক) ধনী লোক
(খ) খারাপ লোক
(গ) গণ্যমান্য লোক
(ঘ) কুখ্যাত লোক
✅ সঠিক উত্তর: গণ্যমান্য লোক
ব্যাখ্যা: Eminent person অর্থ বিশিষ্ট বা গণমান্য ব্যক্তি।
17.
Which word is correctly spelt?
(ক) Miscellaneous
(খ) Miscellenous
(গ) Misceleneous
(ঘ) Miscelanous
✅ সঠিক উত্তর: Miscellaneous
ব্যাখ্যা: সঠিক বানান miscellaneous, যার অর্থ বিবিধ।
18.
Which gender is the word orphan?
(ক) Neuter
(খ) Feminine
(গ) Common
(ঘ) Masculine
✅ সঠিক উত্তর: Common
ব্যাখ্যা: যেসব noun-কে স্ত্রী-পুরুষ উভয় বোঝাতে ব্যবহার করা হয় তাদের common gender বলা হয়। যেমন: parent, child, orphan, servent প্রভৃতি।
19.
দুয়ে দুয়ে চার হয়-এর ইংরেজি কী?
(ক) Two and two make four.
(খ) Two and two makes four.
(গ) Two with two make four.
(ঘ) Two and two is four.
✅ সঠিক উত্তর: Two and two makes four.
ব্যাখ্যা: দুয়ে দুয়ে চার হয়-এর সঠিক ইংরেজি অনুবাদ Two and two makes four। সাধারণত গাণিতিক হিসেবের সময় subject একই হলে verb singular হয়।
20.
I heard the baby-for his food?
(ক) cry
(খ) was crying
(গ) crying
(ঘ) cried
✅ সঠিক উত্তর: crying
ব্যাখ্যা: See, notice, hear, smell, watch-এ জাতীয় verb গুলোর পর object-এর পরে verb-এর base form এবং verb + ing উভয়ই বসতে পারে। এক্ষেত্রে non-finite verb-টির দ্বারা completed work বোঝালে base form বসে।
21.
Soldier কোন parts of speech?
(ক) Pronoun
(খ) Adverb
(গ) Verb
(ঘ) Noun
✅ সঠিক উত্তর: Noun
ব্যাখ্যা: Soldier শব্দটি noun, যার অর্থ সৈন্য।
22.
Which one is common noun?
(ক) Infant
(খ) Salt
(গ) Army
(ঘ) Studentship
✅ সঠিক উত্তর: Infant
ব্যাখ্যা: যেসব noun নির্দিষ্ট কোনোকিছুকে না বুঝিয়ে একই শ্রেণির ব্যক্তি বা বস্তুর সাধারণ নাম বোঝায়, তাদের common noun বলা হয়। যেমন: man, flower, river, country, boy, girl, infant প্রভৃতি। অন্যদিকে, army, salt এবং studentship যথাক্রমে collective noun, material noun এবং abstract noun I
23.
Which of the following is correctly framed?
(ক) He asked me who was my friend
(খ) He asked me who is my friend.
(গ) He asked me who my friend is.
(ঘ) He asked me who my friend was.
✅ সঠিক উত্তর: He asked me who my friend was.
ব্যাখ্যা: Embedded question-এর গঠন: Principal clause + wh-word + subject + verb। এখানে principal clause past form-এ থাকায় সঠিক উত্তর হবে: He asked me who my friend was!
24.
The word arson is related to-?
(ক) Water
(খ) Soil
(গ) Fire
(ঘ) Air
✅ সঠিক উত্তর: Fire
ব্যাখ্যা: Arson শব্দের অর্থ অগ্নি সংযোগ, যা আগুন অর্থাৎ Fire-এর সাথে related বা সম্পৃক্ত।
25.
The plural form of thesis is-?
(ক) Theses
(খ) Thesies
(গ) Thesis
(ঘ) Theises
✅ সঠিক উত্তর: Theses
ব্যাখ্যা: Singular word-এর শেষে is থাকলে plural-এ রূপান্তরের সময় is-এর পরিবর্তে es বসে। এরকম কিছু word হলো basis-bases, crisis-crises, hypothesis -hypotheses প্রভৃতি।
26.
সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কী?
(ক) Good Governance
(খ) Good Governor
(গ) Good Ruling
(ঘ) Good Government
✅ সঠিক উত্তর: Good Governance
ব্যাখ্যা: সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ Good Governance
27.
Which poet is known as the Poet of Beauty?
(ক) John Keats
(খ) William Wordsworth
(গ) W.B. Yeats
(ঘ) John Milton
✅ সঠিক উত্তর: John Keats
ব্যাখ্যা: ইংরেজি সাহিত্যে Poet of Beauty হিসেবে খ্যাত
John Keats। অন্যদিকে, William Wordsworth-কে
বলা হয় Poet of Nature এবং John Milton পরিচিত
Epic Poet নামে।
28.
One should be careful about-duty.
(ক) one's
(খ) the
(গ) his
(ঘ) her
✅ সঠিক উত্তর: one's
ব্যাখ্যা: One যদি sentence-এর subject হয় তাহলে পরবর্তী pronoun-টিও his/her না হয়ে possessive (one's) হবে
29.
Vacant-এর সমার্থক শব্দ কোনটি?
(ক) Newly
(খ) Empty
(গ) Guilty
(ঘ) Tasty
✅ সঠিক উত্তর: Empty
ব্যাখ্যা: Vacant অর্থ শূন্য, খালি। অর্থাৎ empty!
30.
Trespasser বলতে কী বোঝায়?
(ক) আমন্ত্রিত অতিথি
(খ) অবৈধ অনুপ্রবেশকারী
(গ) সন্ত্রাসী
(ঘ) ভদ্রলোক
✅ সঠিক উত্তর: অবৈধ অনুপ্রবেশকারী
ব্যাখ্যা: Trespasser শব্দটির অর্থ হলো বিনা অনুমতিতে অন্যের মালিকানাধীন স্থানে প্রবেশকারী অর্থাৎ অবৈধ অনুপ্রবেশকারী।
31.
ভাষাকে কীসের বাহন বলা হয়?
(ক) ভাবের
(খ) অন্তরের
(গ) ধ্বনির
(ঘ) কাজের
✅ সঠিক উত্তর: ভাবের
ব্যাখ্যা: মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনিসমষ্টিকে ভাষা বলে। গলনালি, মুখবিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি বাগ্যন্ত্রের সাহায্যে ( মানুষ নানারকম ধ্বনি তৈরি করে। সেসব ধ্বনি থেকে শব্দ এবং শব্দগুচ্ছ থেকে গঠিত হয় বাক্য। এই বাক্যই ভাষা, ভাষা হলো ভাবের বাহন। যার মাধ্যমে মানুষ মনের ভাব আদান-প্রদান করে। তাই
32.
নিম্নের কোনটি স্ত্রীলিঙ্গ নয়?
(ক) কাঙালিনী
(খ) অনাথিনী
(গ) মানী
(ঘ) নাগিনী
✅ সঠিক উত্তর: মানী
ব্যাখ্যা: মানী' হলো পুংলিঙ্গ, যার স্ত্রীলিঙ্গ 'মানিনী'। অন্যদিকে কাঙাল, অনাথ ও নাগ পুংলিঙ্গের সাথে 'ইনী' প্রত্যয়যোগে কালিনী, অনাথিনী ও নাগিনী স্ত্রীলিঙ্গ গঠিত হয়েছে।
33.
কোনটি শুদ্ধ?
(ক) He is a professor of English.
(খ) He is a professor in English.
(গ) He is a professor for English.
(ঘ) He is a professor on English.
✅ সঠিক উত্তর: He is a professor of English.
ব্যাখ্যা: কোনো বিষয়ের বোঝাতে preposition হিসেবে of-এর ব্যবহার সর্বাপেক্ষা গ্রহণযোগ্য।
34.
গুণবাচক বিশেষ্য কোনটি?
(ক) সাগর
(খ) সততা
(গ) ভোজন
(ঘ) বাহিনী
✅ সঠিক উত্তর: সততা
ব্যাখ্যা: যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন- সততা, সৌরভ, স্বাস্থ্য, যৌবন, মধুরতা, তারল্য ইত্যাদি। অন্যদিকে সাগর, ভোজন ও বাহিনী যথাক্রমে জাতিবাচক, ভাববাচক ও সমষ্টিবাচক বিশেষ্য।
35.
একাধিক বর্ণ যুক্ত হয়ে বর্ণ তৈরি হয়।
(ক) যুক্ত বর্ণ
(খ) যৌগিক
(গ) স্বর বর্ণ
(ঘ) অনু
✅ সঠিক উত্তর: যুক্ত বর্ণ
ব্যাখ্যা: একাধিক বর্ণ যুক্ত হয়ে যুক্তবর্ণ তৈরি হয়। যুক্তবর্ণ দুই প্রকার। স্বচ্ছ যুক্তবর্ণ ও ii. অস্বচ্ছ যুক্তবর্ণ। উদাহরণ: স্বচ্ছ যুক্তবর্ণ ই, জ্ব, ষ্ঠ, দ্ব, ষ্ঠ: অস্বচ্ছ যুক্তবর্ণ ক্ষ = ক+ষ, হ্ম =২+ম, ক্ষ্ম = ক্+ষ+ম, ক্র = ক + র ইত্যাদি।
36.
বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি?
(ক) ৪
(খ) ৭
(গ) ১
(ঘ) ৯
✅ সঠিক উত্তর: ৭
ব্যাখ্যা: যেসব স্বরধ্বনি অন্য স্বরধ্বনির সাহায্য ছাড়াই উচ্চারিত হতে পারে তাকে মৌলিক স্বরধ্বনি বলে। বাংলায়। মৌলিক স্বরধ্বনি ৭টি- অ, আ, অ্যা, ই, উ, এ, ও।
37.
বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কারা?
(ক) কাঙালিনী
(খ) মারমা
(গ) সাঁওতাল
(ঘ) লুসাই
✅ সঠিক উত্তর: সাঁওতাল
ব্যাখ্যা: বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে উল্লেখযোগ্য হলো: সাঁওতাল, ওঁরাও, মুণ্ডা, গারো, হাজং প্রভৃতি। উল্লেখ্য, বাংলাদেশে মোট ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী বসবাস করে। এর মধ্যে বৃহত্তম ক্ষুদ্র নৃগোষ্ঠী হলো চাকমা।
38.
বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতা কে?
(ক) মুনীর চৌধুরী
(খ) মীর মশাররফ হোসেন
(গ) সৈয়দ শামসুল হক
(ঘ) আসাদ চৌধুরী
✅ সঠিক উত্তর: মীর মশাররফ হোসেন
ব্যাখ্যা: আশ্রিত মহাকাব্যিক উপন্যাস বা গদ্য মহাকাব্য হলো মীর মশাররফ হোসেনের বিষাদ-সিন্ধু; (১৮৮৫-১৮৯১)। (জাখ্যা) কারবালা প্রান্তরের বিষাদময় ঘটনাবলম্বনে ইতিহাস এছাড়া তার রত্নবর্তী (১৯৬৯) প্রথম বাঙালি মুসলিম রচিত উপন্যাস। গাজী মিয়ার বস্তানী, উদাসীন পথিকের মনের কথা, তহমিনা, বাঁধা খাতা, নিয়তি কি অবনতি, রাজিয়া খাতুন তার রচিত অন্যান্য উপন্যাস।
39.
সমুদ্রের পানির গভীরতা মাপার একক কী?
(ক) ফুট
(খ) মিটার
(গ) নটিক্যাল
(ঘ) ফ্যাদম
✅ সঠিক উত্তর: ফ্যাদম
ব্যাখ্যা: সমুদ্রের পানির গভীরতা মাপার সবচেয়ে প্রচলিত একক হলো ফ্যাদম। সামুদ্রিক জরিপ ও নৌবাহিনী কর্তৃক এটি ব্যবহৃত হয়। ১ ফ্যাদম = ৬ ফুট (প্রায় ১.৮৩ মিটার)।
40.
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল?
(ক) ১২টি
(খ) ১১টি
(গ) ৯৬টি
(ঘ) ৫৭টি
✅ সঠিক উত্তর: ১১টি
ব্যাখ্যা: বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় নিশ্চিত করতে এবং যুদ্ধ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ১৯৭১ সালের ১১ জুলাই সমগ্র বাংলাদেশকে ১১টি সেক্টরে ভাগ করা হয়। আর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সাব-সেক্টর ছিল ৬৪টি।
41.
স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত?
(ক) সাভার
(খ) ঢাকা সেনানিবাস
(গ) সোহরাওয়ার্দী উদ্যান
(ঘ) ঢাকা বিশ্ববিদ্যালয়
✅ সঠিক উত্তর: সোহরাওয়ার্দী উদ্যান
ব্যাখ্যা: স্বাধীনতা স্তম্ভ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের স্মারক হিসেবে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ। এটি ঢাকা শহরের সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত।
42.
বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত?
(ক) সোনারগাঁও
(খ) রাজশাহী
(গ) বগুড়া
(ঘ) ঢাকা
✅ সঠিক উত্তর: রাজশাহী
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বপ্রথম জাদুঘর বরেন্দ্র জাদুঘর। ১৯১০ সালে প্রতিষ্ঠিত এই জাদুঘরটি রাজশাহী জেলায় অবস্থিত। অন্যদিকে, ১৯১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় জাদুঘর ঢাকার শাহবাগে অবস্থিত।
43.
বিশ্ব শান্তি রক্ষার প্রধান দায়িত্ব জাতিসংঘের কোন পরিষদের?
(ক) সাধারণ পরিষদের
(খ) অর্থনৈতিক ও সামাজিক পরিষদের
(গ) আন্তর্জাতিক আদালতের
(ঘ) নিরাপত্তা পরিষদের
✅ সঠিক উত্তর: নিরাপত্তা পরিষদের
ব্যাখ্যা: ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত জাতিসংঘের প্রধান ৬টি অঙ্গসংস্থার মধ্যে নিরাপত্তা পরিষদ (UNSC) অন্যতম। এই পরিষদের প্রধান কাজ হলো আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। উল্লেখ্য, নিরাপত্তা পরিষদের মোট সদস্য ১৫টি; যার মধ্যে ৫টি স্থায়ী এবং ১০টি অস্থায়ী সদস্য।
44.
কোনটিতে আমিষের পরিমাণ বেশি?
(ক) তাজা ছোট মাছ
(খ) মাংস
(গ) ডিম
(ঘ) শুঁটকি মাছ
✅ সঠিক উত্তর: শুঁটকি মাছ
ব্যাখ্যা: আমিষ দেহের কোষ গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একক। আমিষ দেহকে বৃদ্ধি ও শক্তি সরবরাহ করে। শুঁটকি মাছ, মাংস, ডিম ও তাজা ছোট মাছ সবগুলোই আমিষের উৎস। তবে শুঁটকি মাছে সবচেয়ে বেশি পরিমাণে আমিষ পাওয়া যায়।
45.
অতিবেগুনি রশ্মি কোথা থেকে আসে?
(ক) চন্দ্র
(খ) সূর্য
(গ) বৃহস্পতি
(ঘ) কোনোটিই নয়
✅ সঠিক উত্তর: সূর্য
ব্যাখ্যা: সূর্য থেকে আসা বিকিরণের একটি অংশ হচ্ছে অতিবেগুনি রশ্মি। এর তরঙ্গদৈর্ঘ্য 10º m থেকে 3.5 x 10 ^ - 7 * m / অতিবেগুনি রশ্মি মানুষের শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে।
46.
বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর কোনটি?
(ক) নিউইয়র্ক
(খ) ম্যানিলা
(গ) ঢাকা
(ঘ) করাচি
✅ সঠিক উত্তর: ম্যানিলা
ব্যাখ্যা: World Population Review-এর তথ্যানুসারে বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহর ফিলিপাইনের ম্যানিলা।
47.
বাংলাদেশে মাটির তৈরি জিনিসপত্র কোন শিল্পের অন্তর্ভুক্ত?
(ক) মাঝারি শিল্প
(খ) কুটির শিল্প
(গ) ক্ষুদ্র শিল্প
(ঘ) বৃহৎ শিল্প
✅ সঠিক উত্তর: কুটির শিল্প
ব্যাখ্যা: মাটির তৈরি জিনিসপত্র মৃৎশিল্প নামে পরিচিত। অর বাংলাদেশে এ শিল্পটি কুটির শিল্পের অন্তর্ভুক্ত।
48.
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক কে?
(ক) রাষ্ট্রপতি
(খ) প্রধানমন্ত্রী
(গ) প্রধান উপদেষ্টা
(ঘ) সেনাবাহিনীর প্রধান
✅ সঠিক উত্তর: রাষ্ট্রপতি
ব্যাখ্যা: বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতি। এছাড়া রাষ্ট্রপতি পদাধিকারবলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।
সোসাইটি, বাংলাদেশ স্কাউট, বাংলাদেশ এশিয়াটিক
49.
বাংলাদেশের প্রাচীনতম নগর কোনটি?
(ক) পাহাড়পুর
(খ) মহাস্থানগড়
(গ) ময়নামতি
(ঘ) সোনারগাঁও
✅ সঠিক উত্তর: মহাস্থানগড়
ব্যাখ্যা: বাংলাদেশের প্রাচীনতম নগর কেন্দ্র মহাস্থানগড়। আজ থেকে প্রায় আড়াই হাজার বছর পূর্বে এটি ছিল আর অঞ্চলের বিখ্যাত শহর ও বাণিজ্যকেন্দ্র। ১৮৭৯ সালে প্রত্নতত্ত্ববিদ স্যার আলেকজান্ডার কানিংহাম এ নগর সভ্যতার ধ্বংসাবশেষ শনাক্ত করেন। বর্তমান বগুড়া শহর থেকে ১০ কিমি উত্তরে করতোয়া নদীর পশ্চিম তীরে এর অবস্থান। মহাস্থানগড়ের পূর্বনাম পুণ্ড্রনগর।
50.
কোন নদীতে মাছ হয় না?
(ক) পদ্মা
(খ) জর্ডান
(গ) আমাজন
(ঘ) দানিযুব
✅ সঠিক উত্তর: জর্ডান
ব্যাখ্যা: জর্ডান নদীর পানি অত্যন্ত লবণাক্ত ও দূষিত হওয়ার কারণে এই নদীতে মাছ হয় না বললেই চলে।
51.
রক্তে হিমোগ্লোবিনের কাজ কী?
(ক) অক্সিজেন পরিবহণ করা
(খ) রক্ত জমাট বাঁধতে সাহায্য করা
(গ) রোগ প্রতিরোধ করা
(ঘ) উল্লিখিত সবকয়টিই
✅ সঠিক উত্তর: অক্সিজেন পরিবহণ করা
ব্যাখ্যা: লোহিত রক্ত কণিকার সাইটোপ্লাজমের এক ধরনের লৌহঘটিত প্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ হচ্ছে হিমোগ্লোবিন। আমিষ ও লৌহ এর প্রধান উপাদান। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্ত লাল হয়। হিমোগ্লোবিনের প্রধান কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। এছাড়াও এটি আংশিকভাবে কার্বন ডাই-অক্সাইড পরিবহন করে থাকে।
52.
হামাস কোন দেশের সংগঠন?
(ক) লেবানন
(খ) মিসর
(গ) ইরান
(ঘ) ফিলিস্তিন
✅ সঠিক উত্তর: ফিলিস্তিন
ব্যাখ্যা: হামাস ফিলিস্তিনের স্বাধীনতাকামী একটি সশস্ত্র সংগঠন। অন্যদিকে, হিজবুল্লাহ হলো লেবাননভিত্তিক একটি শিয়া মুসলিম রাজনৈতিক দল ও সশস্ত্র সংগঠন।
53.
পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে অবস্থিত?
(ক) ভারত মহাসাগরে
(খ) আটলান্টিক মহাসাগরে
(গ) প্রশান্ত মহাসাগরে
(ঘ) উত্তর মহাসাগরে
✅ সঠিক উত্তর: প্রশান্ত মহাসাগরে
ব্যাখ্যা: পৃথিবীর গভীরতম স্থান মারিয়ানা ট্রেঞ্চ, যা প্রশান্ত মহাসাগরে অবস্থিত। মারিয়ানা ট্রেঞ্চের গভীরতা প্রায় ১১,০০০ মিটারের বেশি।
54.
সামুদ্রিক মাছের চর্বিতে কী থাকে?
(ক) ওমেগা-৩
(খ) ইউরিক এসিড
(গ) ল্যাকটেট
(ঘ) বিটা ক্যারোটিন
✅ সঠিক উত্তর: ওমেগা-৩
ব্যাখ্যা: সামুদ্রিক মাছের চর্বিতে প্রধানত ওমেগা-৩ ফ্যাটি এসিড থাকে। এছাড়াও সামুদ্রিক মাছের চর্বি ভিটামিন ডি-এর ভালো উৎস।
55.
দুবলার চর কোথায় অবস্থিত?
(ক) সেন্টমার্টিন
(খ) সুন্দরবনের উপকূলে
(গ) ভোলা জেলায়
(ঘ) নোয়াখালী জেলায়
✅ সঠিক উত্তর: সুন্দরবনের উপকূলে
ব্যাখ্যা: দুবলার চর বাংলাদেশের সুন্দরবনের দক্ষিণ উপকূলে বাগেরহাট জেলায় অবস্থিত। মৎস্য আহরণ, শুঁটকি উৎপাদন ও উপকূলীয় সবুজ বেষ্টনীর জন্য এ চর বিখ্যাত।
56.
মোংলা একটি-?
(ক) নদীবন্দর
(খ) স্থলবন্দর
(গ) সমুদ্রবন্দর
(ঘ) নদী
✅ সঠিক উত্তর: সমুদ্রবন্দর
ব্যাখ্যা: মোংলা একটি সমুদ্রবন্দর। এটি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খুলনা বিভাগের বাগেরহাট জেলার পশুর নদীর তীরে অবস্থিত।
57.
. শুদ্ধ বানান কোনটি?
(ক) ষ্টেশন
(খ) বিভিষীকা
(গ) প্রতিযোগীতা
(ঘ) স্বায়ত্তশাসন
✅ সঠিক উত্তর: স্বায়ত্তশাসন
ব্যাখ্যা: শুদ্ধ বানান হলো- স্বায়ত্তশাসন। অপশনের অন্য অশুদ্ধ বনানের শুদ্ধরূপ- প্রতিযোগিতা, স্টেশন ও বিভীষিকা
এই প্রশ্ন সমাধানটি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চান?
PDF ডাউনলোড করুনঅ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য আমাদের Job Exam অ্যাপটি ইনস্টল করুন।
অ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য JobExam অ্যাপটি ইনস্টল করুন। অফলাইনেও পড়তে ও পরীক্ষা দিতে পারবেন