সব এক্সাম

প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রশ্ন সমাধান ২০২৫

প্রাণিসম্পদ অধিদপ্তর (DLS) এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (১৬তম গ্রেড) পদের ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার ১০০% নির্ভুল প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা দেখুন।

প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান

1. রবীন্দ্রনাথ ঠাকুর কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছেন?
(ক) বিসর্জন
(খ) অচলয়তন
(গ) ডাকঘর
(ঘ) বসন্ত
✅ সঠিক উত্তর: বসন্ত
ব্যাখ্যা: রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর বসন্ত (১৯২৩) গীতিনাট্যটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেন।
2. সন্ধি-বিচ্ছেদ করুন : তিরস্কার
(ক) তিরস + কার
(খ) তির + কার
(গ) তিরঃ + কার
(ঘ) তিরস্ + কার
✅ সঠিক উত্তর: তিরঃ + কার
ব্যাখ্যা: অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিস ধ্বনি (স) হয়। যেমন- তিরঃ + কার = तिरস্কার।
3. বহুব্রীহি সমাসের উদাহরণ-
(ক) পিতা-মাতা
(খ) নীলপদ্ম
(গ) বিপদাপন্ন
(ঘ) নীলবসনা
✅ সঠিক উত্তর: নীলবসনা
ব্যাখ্যা: বহুব্রীহি সমাসে যার, যাতে ইত্যাদি শব্দ ব্যাসবাক্যরূপে ব্যবহৃত হয়। যেমন : নীল বসন যার = নীলবসনা।
4. ঢাকের কাঠি বাগধারার অর্থ কী?
(ক) কপট ব্যক্তি
(খ) মোসাহেব
(গ) ঘনিষ্ঠ সম্পর্ক
(ঘ) হতভাগ্য
✅ সঠিক উত্তর: মোসাহেব
ব্যাখ্যা: ঢাকের কাঠি বাগধারার অর্থ মোসাহেব । বাক্যে প্রয়োগ- শিহাব তো বড় সাহেবের ঢাকের কাঠি, তিনি যা বলেন তাই মানে।
5. নিচের কোনটি তৎসম শব্দ?
(ক) ধূলি
(খ) পছন্দ
(গ) হিসাব
(ঘ) শৌখিন
✅ সঠিক উত্তর: ধূলি
ব্যাখ্যা: কয়েকটি তৎসম বা সংস্কৃত শব্দ- ধূলি, চন্দ্র, সূর্য, ভুবন, ধর্ম, পাত্র ইত্যাদি। অন্যদিকে পছন্দ ফারসি শব্দ; হিসাব ও শৌখিন- আরবি শব্দ।
6. মৃত্তিকা দ্বারা নির্মিত - এর এককথায় প্রকাশ-
(ক) মাটির পাত্র
(খ) মৃন্ময়
(গ) মেঠো
(ঘ) প্রতিমা
✅ সঠিক উত্তর: মৃন্ময়
ব্যাখ্যা: মৃত্তিকা দ্বারা নির্মিত - এর এককথায় প্রকাশ মৃন্ময় । আরও কিছু গুরুত্বপূর্ণ এককথায় প্রকাশ : ময়ূরের ডাক- কেকা, মনে যার জন্ম- মনসিজ।
7. উপরোধ শব্দের অর্থ কী?
(ক) প্রতিরোধ
(খ) অনুরোধ
(গ) উপস্থাপন
(ঘ) উপযোগী
✅ সঠিক উত্তর: অনুরোধ
ব্যাখ্যা: উপরোধ শব্দের অর্থ অনুরোধ । আরও কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ : বায়স-কাক, জঙ্গম-গতিশীল, উদক-পানি।
8. অনুগ্রহ -এর বিপরীত শব্দ কোনটি?
(ক) নিগ্রহ
(খ) বিগ্রহ
(গ) সাগ্রহ
(ঘ) সানুগ্রহ
✅ সঠিক উত্তর: নিগ্রহ
ব্যাখ্যা: অনুগ্রহ -এর বিপরীত শব্দ নিগ্রহ । আরও কিছু বিপরীত শব্দ : অনন্ত-শান্ত, অধিত্যকা-উপত্যকা, অর্বাচীন-প্রাচীন।
9. কোন বানানটি সঠিক?
(ক) প্রত্যুৎপন্নমতী
(খ) প্রত্যুৎপন্নমতি
(গ) প্রত্যুপন্নমতি
(ঘ) প্রত্যত্পন্নমতি
✅ সঠিক উত্তর: প্রত্যুৎপন্নমতি
ব্যাখ্যা: সঠিক বানান প্রত্যুৎপন্নমতি । আরও কিছু সঠিক বানান : প্রতিদ্বন্দ্বী, পিপীলিকা, আকাঙ্ক্ষা, অন্ত:সত্ত্বা, দধীচি।
10. কোন শব্দটি ফারসি?
(ক) মুসাফির
(খ) তকদির
(গ) পেরেশান
(ঘ) মজলুম
✅ সঠিক উত্তর: পেরেশান
ব্যাখ্যা: পেরেশান ফারসি শব্দ। আরও কিছু ফারসি শব্দ- নামাজ, খোদা, দোজখ, রপ্তানি, নিশান, নমুনা, পোশাক, আইন ইত্যাদি।
11. বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি?
(ক) ৯টি
(খ) ১০টি
(গ) ১১টি
(ঘ) ১২টি
✅ সঠিক উত্তর: ১০টি
ব্যাখ্যা: বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ ১০টি। এর মধ্যে স্বরবর্ণ ৪টি- এ, ঐ, ও, ঔ এবং ব্যঞ্জনবর্ণ ৬টি- ঙ, ঞ, ণ, খ, ৎ, ও।
12. নিচের কোনটি বিশেষ্য?
(ক) সুন্দর
(খ) সুন্দরতম
(গ) সৌন্দর্য
(ঘ) কোনোটিই নয়
✅ সঠিক উত্তর: সৌন্দর্য
ব্যাখ্যা: যে বিশেষ্য দ্বারা কোনো বস্তুর দোষ বা গুণের নাম বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন- সৌন্দর্য, তারল্য, সৌরভ, যৌবন ইত্যাদি।
13. উপসর্গ কোনটি?
(ক) অতি
(খ) থেকে
(গ) চেয়ে
(ঘ) দ্বারা
✅ সঠিক উত্তর: অতি
ব্যাখ্যা: বাংলা ভাষায় ব্যবহৃত এমন কিছু অব্যয়সূচক শব্দাংশ, যা স্বাধীন পদরূপে শব্দের পূর্বে বসে অর্থের পরিবর্তন করে তাকে উপসর্গ বলে। যেমন- অতি, অনা, ইতি, সম ইত্যাদি।
14. চাকরানি শব্দটি কোন প্রত্যয়যোগে গঠিত?
(ক) ই
(খ) আনি
(গ) নী
(ঘ) ঈ
✅ সঠিক উত্তর: আনি
ব্যাখ্যা: ধাতু বা ক্রিয়ামূলের পরে যে বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। চাকরানি শব্দে আনি প্রত্যয়যোগে গঠিত হয়েছে।
15. সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা। - এই বাক্যে ঔষধ কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
(ক) কর্মকারকে শূন্য
(খ) সম্প্রদানে সপ্তমী
(গ) অধিকরণে শূন্য
(ঘ) কর্তৃকারকে শূন্য
✅ সঠিক উত্তর: কর্মকারকে শূন্য
ব্যাখ্যা: কর্তা যা করে বা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কর্মকারক বলে। প্রশ্নে ঔষধ কর্মকারক ও শূন্য বিভক্তি।
16. Which of the following sentence is correct?
(ক) Why have you done this?
(খ) Why you had done this?
(গ) Why you have done this?
(ঘ) Why did you done this?
✅ সঠিক উত্তর: Why have you done this?
ব্যাখ্যা: Wh- যুক্ত present perfect tense-এর interrogative sentence-এর structure: Wh-word + have/has + subject + verb-এর past participle + extension + question mark (?)।
17. They reached Dhaka ___ 7 P.M. ___ Sunday last.
(ক) with, in
(খ) at, on
(গ) in, with
(ঘ) within, at
✅ সঠিক উত্তর: at, on
ব্যাখ্যা: নির্দিষ্ট সময়ের পূর্বে at এবং দিন বা তারিখের পূর্বে on বসে।
18. Translate into English - মেয়েটি হাসতে হাসতে চলে গেল।
(ক) The girl went away laughing.
(খ) The girl could not but laugh.
(গ) She went away laughing.
(ঘ) She could not but laugh
✅ সঠিক উত্তর: The girl went away laughing.
ব্যাখ্যা: Intransitive verb (went)-এর পর present participle ব্যবহৃত হয়। তাই সঠিক অনুবাদ: The girl went away laughing।
19. Which one is the feminine form?
(ক) Deer
(খ) Bull
(গ) Horse
(ঘ) Bee
✅ সঠিক উত্তর: Bee
ব্যাখ্যা: Bee (মৌমাছি) শব্দটি feminine form-এ রয়েছে। এর masculine form হচ্ছে drone (পুং মৌমাছি)।
20. He had a ___ headache.
(ক) strong
(খ) acute
(গ) serious
(ঘ) bad
✅ সঠিক উত্তর: bad
ব্যাখ্যা: সাধারণত তীব্র মাথাব্যথা বোঝাতে headache-এর সাথে bad -ই অধিক গ্রহণযোগ্য।
21. Which one is the noun form?
(ক) horrible
(খ) horror
(গ) horrify
(ঘ) horribly
✅ সঠিক উত্তর: horror
ব্যাখ্যা: Noun form হলো horror (আতঙ্ক)-এর adjective হলো horrible (বীভৎস), adverb হলো horribly (বীভৎসভাবে) এবং verb হলো horrify (আতঙ্কিত করা)।
22. The last sentence of a paragraph is called a-
(ক) terminator
(খ) topic sentence
(গ) introducer
(ঘ) linker
✅ সঠিক উত্তর: terminator
ব্যাখ্যা: Paragraph-এর last sentence-কে terminator বলা হয়।
23. Change the voice: Who is calling me?
(ক) By whom am I called?
(খ) By whom I am called?
(গ) By whom am I being called?
(ঘ) Whom am I called by?
✅ সঠিক উত্তর: By whom am I being called?
ব্যাখ্যা: Who-যুক্ত present continuous (Interrogative) sentence-কে passive-এ রূপান্তরের structure: By whom + am/is/are + object-এর subject form + being + verb-এর past participle + question mark (?)।
24. Which of the following sentence is correct?
(ক) I have transfer to Rajshahi.
(খ) I transferred to Rajshahi.
(গ) I have been transferred to Rajshahi.
(ঘ) I are transferred to Rajshahi.
✅ সঠিক উত্তর: I have been transferred to Rajshahi.
ব্যাখ্যা: Transfer verb-টি বাক্যে সাধারণত passive অর্থ প্রকাশ করে।
25. What is the synonym of Disparity ?
(ক) belittlement
(খ) harmony
(গ) argumentation
(ঘ) difference
✅ সঠিক উত্তর: difference
ব্যাখ্যা: Disparity অর্থ বৈষম্য, অসমতা। এর synonym হলো difference (পার্থক্য)।
26. Which of the following word is in singular form?
(ক) formulae
(খ) radius
(গ) agenda
(ঘ) oases
✅ সঠিক উত্তর: radius
ব্যাখ্যা: এখানে radius শব্দটি singular, যার plural হলো radii। অন্যদিকে formulae, agenda এবং oases শব্দ তিনটিই plural।
27. He is ___ university student.
(ক) a
(খ) an
(গ) the
(ঘ) to
✅ সঠিক উত্তর: a
ব্যাখ্যা: U দ্বারা শুরু হওয়া শব্দের উচ্চারণ ইউ এর মতো হলে এর পূর্বে article a বসে।
28. Which one is correct?
(ক) bouquete
(খ) bouquet
(গ) bouquette
(ঘ) boquet
✅ সঠিক উত্তর: bouquet
ব্যাখ্যা: সঠিক বানান bouquet, যার অর্থ ফুলের তোড়া।
29. Breathe one s last means:
(ক) breathe in the open air
(খ) becomes successful
(গ) to pass away
(ঘ) to laugh
✅ সঠিক উত্তর: to pass away
ব্যাখ্যা: Breathe one s last idiom-টির অর্থ শেষ নিঃশ্বাস ত্যাগ করা অর্থাৎ মারা যাওয়া বা to pass away।
30. A sonnet is a poem having ___ lines.
(ক) sixteen
(খ) twelve
(গ) ten
(ঘ) fourteen
✅ সঠিক উত্তর: fourteen
ব্যাখ্যা: Sonnet হলো 14 line-বিশিষ্ট কবিতাবিশেষ।
31. এক মিটার = কত ইঞ্চি?
(ক) ৪০.৪৩ ইঞ্চি
(খ) ৩৬.০০ ইঞ্চি
(গ) ৩৯.৩৭ ইঞ্চি
(ঘ) ৩৭.৩৯ ইঞ্চি
✅ সঠিক উত্তর: ৩৯.৩৭ ইঞ্চি
ব্যাখ্যা: ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
32. ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত?
(ক) ইরান
(খ) ইরাক
(গ) মিশর
(ঘ) সিরিয়া
✅ সঠিক উত্তর: ইরাক
ব্যাখ্যা: ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান ইরাকের ইউফ্রেটিস নদীর তীরে খ্রিস্টপূর্ব ৬০০ অব্দে নির্মিত হয়।
33. কমনওয়েলথ-এর ব্যতিক্রম রাষ্ট্র যা ব্রিটিশ শাসনের অধীনে ছিল না-
(ক) দক্ষিণ আফ্রিকা
(খ) মালয়েশিয়া
(গ) অস্ট্রেলিয়া
(ঘ) মোজাম্বিক
✅ সঠিক উত্তর: মোজাম্বিক
ব্যাখ্যা: ব্রিটিশ শাসনাধীন না থেকেও কমনওয়েলথের সদস্য রাষ্ট্রগুলো হলো মোজাম্বিক, রুয়ান্ডা, গ্যাবন ও টোগো।
34. বাংলাদেশের কোন নৃ-গোষ্ঠীর উৎসব সাংগ্রাই ?
(ক) গারো
(খ) সাঁওতাল
(গ) মারমা
(ঘ) চাকমা
✅ সঠিক উত্তর: মারমা
ব্যাখ্যা: মারমাদের বর্ষবরণ উৎসবের নাম সাংগ্রাই। গারোদের ওয়ানগালা, চাকমাদের বিজু এবং সাঁওতালদের সোহরাই।
35. নাসার সদর দপ্তর কোথায়?
(ক) ফ্লোরিডা
(খ) হিউস্টন
(গ) কেপকেনেডি
(ঘ) ওয়াশিংটন ডিসি
✅ সঠিক উত্তর: ওয়াশিংটন ডিসি
ব্যাখ্যা: মার্কিন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসা (NASA)-এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
36. জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদ-এর বাড়ি কোন জেলায় অবস্থিত?
(ক) দিনাজপুর
(খ) কুড়িগ্রাম
(গ) লালমনিরহাট
(ঘ) রংপুর
✅ সঠিক উত্তর: রংপুর
ব্যাখ্যা: শহীদ আবু সাঈদ রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
37. বাংলাদেশে পালনকৃত সবচেয়ে বেশি দুধ উৎপাদনকারী গাভীর জাত-
(ক) শাহীওয়াল
(খ) সিন্ধি
(গ) হলস্টাইন ফ্রেজিয়ান
(ঘ) ব্রাহমা
✅ সঠিক উত্তর: হলস্টাইন ফ্রেজিয়ান
ব্যাখ্যা: হলস্টাইন ফ্রেজিয়ান গাভী মূলত নেদারল্যান্ডস ও জার্মানির দুটি প্রজাতির সংকরায়ণের মাধ্যমে সৃষ্টি।
38. উয়ারী-বটেশ্বর কোথায় অবস্থিত?
(ক) মুন্সীগঞ্জ
(খ) নরসিংদী
(গ) মানিকগঞ্জ
(ঘ) কিশোরগঞ্জ
✅ সঠিক উত্তর: নরসিংদী
ব্যাখ্যা: উয়ারী-বটেশ্বর নরসিংদী জেলার বেলাব উপজেলার পশ্চিমে অবস্থিত।
39. ভাওয়াইয়া কোন অঞ্চলের গান?
(ক) দিনাজপুর
(খ) রংপুর
(গ) পাবনা
(ঘ) চাঁদপুর
✅ সঠিক উত্তর: রংপুর
ব্যাখ্যা: ভাওয়াইয়া বাংলাদেশের রংপুর ও ভারতের কুচবিহার অঞ্চলের প্রচলিত এক প্রকার পল্লীগীতি।
40. বিখ্যাত সাধক শাহ সুলতান বলখীর মাজার কোথায় অবস্থিত?
(ক) শাহজাদপুর
(খ) রামপাল
(গ) মহাস্থানগড়
(ঘ) লালপুর
✅ সঠিক উত্তর: মহাস্থানগড়
ব্যাখ্যা: পুন্ড্রবর্ধনের রাজধানী মহাস্থানগড়ে তাঁর মাজার রয়েছে।
41. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কী?
(ক) বুধ
(খ) বৃহস্পতি
(গ) পৃথিবী
(ঘ) শনি
✅ সঠিক উত্তর: বৃহস্পতি
ব্যাখ্যা: বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলা হয়।
42. নিচের কোনটি পাললিক শিলা?
(ক) মার্বেল
(খ) কয়লা
(গ) গ্রানাইট
(ঘ) নিস
✅ সঠিক উত্তর: কয়লা
ব্যাখ্যা: পাললিক শিলার উদাহরণ- কয়লা, চুনাপাথর, জিপসাম, ডলোমাইট ইত্যাদি।
43. কোনটি উচ্চ ফলনশীল ঘাস?
(ক) নেপিয়ার
(খ) হেলেনঞ্চ
(গ) ইপিল ইপিল
(ঘ) দূর্বা
✅ সঠিক উত্তর: নেপিয়ার
ব্যাখ্যা: নেপিয়ার এক প্রকার গ্রীষ্মকালীন স্থায়ী ঘাস। এটি বাংলাদেশে সহজে জন্মে ও পুষ্টিকর।
44. বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি?
(ক) হাতিয়া
(খ) ভোলা
(গ) সেন্টমার্টিন
(ঘ) সন্দ্বীপ
✅ সঠিক উত্তর: ভোলা
ব্যাখ্যা: বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হলো ভোলা। এটি দেশের একমাত্র দ্বীপজেলা।
45. জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
(ক) দক্ষিণ কোরিয়া
(খ) ইতালি
(গ) পর্তুগাল
(ঘ) ডেনমার্ক
✅ সঠিক উত্তর: পর্তুগাল
ব্যাখ্যা: বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস পর্তুগালের নাগরিক।
46. বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদীর নাম কী?
(ক) ফেনী নদী
(খ) নাফ নদী
(গ) কর্ণফুলী নদী
(ঘ) মাতামুহুরী
✅ সঠিক উত্তর: নাফ নদী
ব্যাখ্যা: বাংলাদেশ ও মিয়ানমার সীমান্তবর্তী নদী নাফ (Naf)।
47. যদি তেলের মূল্য ২৫% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে খরচ বৃদ্ধি পাবে না?
(ক) ১১%
(খ) ৯%
(গ) ১৬%
(ঘ) ২০%
✅ সঠিক উত্তর: ২০%
ব্যাখ্যা: ২৫% বৃদ্ধিতে তেলের মূল্য হয় (১০০ + ২৫) টাকা = ১২৫ টাকা। ১২৫ টাকায় কমাতে হবে ২৫ টাকা। অতএব ১০০ টাকায় কমাতে হবে (২৫ × ১০০) / ১২৫ = ২০ টাকা।
48. কোনটি সঠিক?
(ক) ভাজ্য = ভাগফল × ভাগশেষ
(খ) ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
(গ) ভাজক = ভাজ্য + ভাগফল
(ঘ) ভাগফল = ভাজ্য - ভাজক
✅ সঠিক উত্তর: ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ
ব্যাখ্যা: আমরা জানি: ভাজ্য = ভাজক × ভাগফল + ভাগশেষ।
49. একটি জমির দৈর্ঘ্য ৮০ মিটার এবং প্রস্থ ৬০ মিটার হলে পরিসীমা কত?
(ক) ১৪০ মিটার
(খ) ১৮০ মিটার
(গ) ২০৮ মিটার
(ঘ) ২৮০ মিটার
✅ সঠিক উত্তর: ২৮০ মিটার
ব্যাখ্যা: দেওয়া আছে: জমির দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৬০ মিটার। আমরা জানি: পরিসীমা = ২ × (দৈর্ঘ্য + প্রস্থ) = ২ × (৮০ + ৬০) = ২৮০ মিটার।
50. ১৮টি ছাগলের দাম ৪টি গরুর দামের সমান হলে ৪৫টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে?
(ক) ১০টি
(খ) ১২টি
(গ) ১৩টি
(ঘ) ১৪টি
✅ সঠিক উত্তর: ১০টি
ব্যাখ্যা: ১৮টি ছাগল = ৪টি গরু। অতএব ১টি ছাগল = ৪/১৮টি গরু। অতএব ৪৫টি ছাগল = (৪ × ৪৫) / ১৮ = ১০টি গরু।
51. ৫৫° কোণের পূরক কোণের পরিমাণ কত?
(ক) ৫৫°
(খ) ৩৫°
(গ) ৪৫°
(ঘ) ৫০°
✅ সঠিক উত্তর: ৩৫°
ব্যাখ্যা: দুটি কোণের সমষ্টি ৯০° হলে কোণ দুটিকে পরস্পরের পূরক কোণ বলে। ৫৫° কোণের পূরক কোণ = (৯০° - ৫৫°) = ৩৫°।
52. পিতা ও পুত্রের বয়সের অনুপাত ১১ : ৪। পুত্রের বয়স ১৬ বছর হলে পিতার বয়স কত?
(ক) ৪৪ বছর
(খ) ৪২ বছর
(গ) ৫২ বছর
(ঘ) ৬০ বছর
✅ সঠিক উত্তর: ৪৪ বছর
ব্যাখ্যা: ধরি: পিতার বয়স ১১x বছর এবং পুত্রের বয়স ৪x বছর। প্রশ্নমতে: ৪x = ১৬ বা x = ৪। অতএব পিতার বয়স ১১ × ৪ = ৪৪ বছর।
53. ত্রিভুজের ক্ষেত্রফল-
(ক) ১/২ × কর্ণদ্বয়ের গুণফল
(খ) (ভূমি × উচ্চতা) / কর্ণ
(গ) ১/২ × ভূমি × উচ্চতা
(ঘ) ভূমি × উচ্চতা
✅ সঠিক উত্তর: ১/২ × ভূমি × উচ্চতা
ব্যাখ্যা: ত্রিভুজের ক্ষেত্রফল = ১/২ × ভূমি × উচ্চতা।
54. f(x) = x² - 5x + 6 এবং f(x) = 0 হলে x = কত?
(ক) ২ ও ৩
(খ) -৫ ও ১
(গ) -২ ও ৩
(ঘ) ১ ও -৫
✅ সঠিক উত্তর: ২ ও ৩
ব্যাখ্যা: x² - 5x + 6 = 0 বা (x-3)(x-2) = 0। অতএব x = ৩ বা ২।
55. উৎপাদকে বিশ্লেষণ করুন : x² - 7x + 6
(ক) (x+6)(x-1)
(খ) (x+6)(x+1)
(গ) (x-6)(x-1)
(ঘ) (x-6)(x+1)
✅ সঠিক উত্তর: (x-6)(x-1)
ব্যাখ্যা: x² - 7x + 6 = x² - 6x - x + 6 = x(x-6) - 1(x-6) = (x-6)(x-1)।
56. খালি ঘরের সংখ্যা নির্ণয় করুন : ৭/৮ = ?/২৪
(ক) ১৫
(খ) ৫৬
(গ) ৩২
(ঘ) ২১
✅ সঠিক উত্তর: ২১
ব্যাখ্যা: ধরি খালি ঘর = x। ৭/৮ = x/২৪ বা ৮x = ৭ × ২৪। অতএব x = (৭ × ২৪) / ৮ = ২১।
57. নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম?
(ক) ০.৩
(খ) √০.৩
(গ) ১/৩
(ঘ) ২/৫
✅ সঠিক উত্তর: √০.৩
ব্যাখ্যা: ক) ০.৩ = ০.৩০; খ) √০.৩ = ০.৫৪ প্রায়; গ) ১/৩ = ০.৩৩ প্রায়; ঘ) ২/৫ = ০.৪০। অর্থাৎ বৃহত্তম সংখ্যাটি হচ্ছে √০.৩।
58. a + b = 12 এবং a - b = 2 হলে 2ab = কত?
(ক) ৭০
(খ) ৩৫
(গ) ১৪০
(ঘ) ১৪৮
✅ সঠিক উত্তর: ৭০
ব্যাখ্যা: আমরা জানি: 4ab = (a+b)² - (a-b)² = 12² - 2² = ১৪৪ - ৪ = ১৪০। অতএব 2ab = ১৪০ / ২ = ৭০।
59. ১০ সে.মি. ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের উপরিস্থ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত?
(ক) ১০০ বর্গ সে.মি.
(খ) ২০০ বর্গ সে.মি.
(গ) ৩০০ বর্গ সে.মি.
(ঘ) ৪০০ বর্গ সে.মি.
✅ সঠিক উত্তর: ২০০ বর্গ সে.মি.
ব্যাখ্যা: বর্গের কর্ণ = বৃত্তের ব্যাস = ২ × ১০ = ২০। ধরি বাহু a হলে √২ × a = ২০ বা a = ২০ / √২। ক্ষেত্রফল a² = (২০ / √২)² = ৪০০ / ২ = ২০০ বর্গ সে.মি.।
60. সুদের হার ৬% থেকে কমে ৪% হওয়ায় বার্ষিক আয় ২০ টাকা কমে গেল। আসলের পরিমাণ কত?
(ক) ১০০০ টাকা
(খ) ১২০০ টাকা
(গ) ১২৫০ টাকা
(ঘ) ১৪০০ টাকা
✅ সঠিক উত্তর: ১০০০ টাকা
ব্যাখ্যা: সুদের হার কমে = (৬% - ৪%) = ২%। ২ টাকা কমে ১০০ টাকায়। অতএব ২০ টাকা কমে = (১০০ × ২০) / ২ = ১০০০ টাকায়।

এই প্রশ্ন সমাধানটি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চান?

PDF ডাউনলোড করুন
অ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য আমাদের Job Exam অ্যাপটি ইনস্টল করুন।
অ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য JobExam অ্যাপটি ইনস্টল করুন। অফলাইনেও পড়তে ও পরীক্ষা দিতে পারবেন
AI