সব এক্সাম
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) সহকারী শিক্ষক, প্রভাষক ও প্রদর্শক প্রশ্ন সমাধান ২০২৫
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর (DMLC) এর সহকারী শিক্ষক, প্রভাষক ও প্রদর্শক পদের ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার ১০০% নির্ভুল প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা দেখুন।
প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান
1.
To keep one s head—
(ক) to save oneself
(খ) to be self
(গ) to keep calm
(ঘ) none
✅ সঠিক উত্তর: to keep calm
ব্যাখ্যা: To keep one s head ইডিয়মটির অর্থ শান্ত থাকা। অর্থাৎ to keep calm।
2.
Which one is in plural form?
(ক) diagnoses
(খ) crisis
(গ) goose
(ঘ) class
✅ সঠিক উত্তর: diagnoses
ব্যাখ্যা: প্রদত্ত অপশনগুলোর মধ্যে diagnoses হলো plural। এর singular form হলো diagnosis।
3.
Depression is often hereditary. The underlined word is a/an—
(ক) Adverb
(খ) Adjective
(গ) Noun
(ঘ) Verb
✅ সঠিক উত্তর: Adjective
ব্যাখ্যা: Be verb-এর পরে সাধারণত adjective বসে। তাই hereditary এখানে adjective।
4.
What is the meaning of a white lie ?
(ক) Harmful lie
(খ) Useless lie
(গ) Irrelevant lie
(ঘ) Harmless lie
✅ সঠিক উত্তর: Harmless lie
ব্যাখ্যা: A white lie idiom-টির দ্বারা সাধারণত সামান্য মিথ্যা বা মামুলি মিথ্যা বোঝানো হয় যা কোনো ক্ষতির কারণ নয়।
5.
A misogynist is one who—
(ক) hates society
(খ) hates women
(গ) promotes gender justice
(ঘ) loves women
✅ সঠিক উত্তর: hates women
ব্যাখ্যা: Misogynist দ্বারা নারীবিদ্বেষীদের বোঝানো হয়। অর্থাৎ one who hates women।
6.
The antonym of the word Procrastinate is—
(ক) Delay
(খ) Expedite
(গ) Carry
(ঘ) Move
✅ সঠিক উত্তর: Expedite
ব্যাখ্যা: Procrastinate অর্থ গড়িমসি করা। এর antonym হলো expedite, যার অর্থ ত্বরান্বিত করা।
7.
Find out the correctly spelt word—
(ক) Treachrous
(খ) Treacherous
(গ) Trechearous
(ঘ) Treacherons
✅ সঠিক উত্তর: Treacherous
ব্যাখ্যা: সঠিক বানান: Treacherous, অর্থ বিশ্বাসঘাতক, প্রতারক।
8.
Which spelling is not correct?
(ক) Committe
(খ) Proffessor
(গ) Psychology
(ঘ) Separate
✅ সঠিক উত্তর: Proffessor
ব্যাখ্যা: অপশনগুলোর মধ্যে Proffessor শব্দটি ভুল। সঠিক বানান Professor (অধ্যাপক)। (উল্লেখ্য Committe বানানটিও ভুল, সঠিক Committee)।
9.
The phrase out of the wood means—
(ক) out of the jungle
(খ) out of the bush
(গ) free from difficulties
(ঘ) out of the way
✅ সঠিক উত্তর: free from difficulties
ব্যাখ্যা: Out of the wood idiom-টির অর্থ বিপদমুক্ত হওয়া, অর্থাৎ free from difficulties।
10.
Which sentence is correct?
(ক) This is his speaking.
(খ) This is himself speaking.
(গ) This is him speaking.
(ঘ) This is he speaking.
✅ সঠিক উত্তর: This is he speaking.
ব্যাখ্যা: Be verb (is) এরপর pronoun-এর subject form বসে। তাই This is he speaking সঠিক।
11.
Don t — just get your bags and let s go.
(ক) dilly-dilly
(খ) dilly-dally
(গ) dally-dilly
(ঘ) dally-dally
✅ সঠিক উত্তর: dilly-dally
ব্যাখ্যা: ঢিলেমি করা বা আলসেমি অর্থ প্রকাশে dilly-dally সঠিক expression।
12.
Too many cooks spoil the —.
(ক) lunch
(খ) juice
(গ) food
(ঘ) broth
✅ সঠিক উত্তর: broth
ব্যাখ্যা: Too many cooks spoil the broth একটি proverb, যার অর্থ অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট।
13.
He is taller than —.
(ক) me
(খ) my
(গ) I
(ঘ) mine
✅ সঠিক উত্তর: I
ব্যাখ্যা: Comparative degree-এর ক্ষেত্রে দুয়ের মধ্যে তুলনা প্রকাশে তুলনীয় দুটি ব্যক্তি বা বস্তুই subjective form-এ হয়।
14.
What does Apartheid refer to?
(ক) apart
(খ) distance
(গ) discrimination
(ঘ) dialogue
✅ সঠিক উত্তর: discrimination
ব্যাখ্যা: Apartheid অর্থ বর্ণবাদ, জাতিবিদ্বেষ অর্থাৎ বৈষম্য প্রকাশ করছে। সঠিক উত্তর discrimination।
15.
What is the meaning of diehard ?
(ক) a deep soul
(খ) a deep cow
(গ) a strong supporter
(ঘ) a weak supporter
✅ সঠিক উত্তর: a strong supporter
ব্যাখ্যা: Diehard অর্থ কট্টর সমর্থক অর্থাৎ strong supporter।
16.
বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদক—
(ক) রবীন্দ্রনাথ ঠাকুর
(খ) বিষ্ণু দে
(গ) সুধীন্দ্রনাথ ঠাকুর
(ঘ) বুদ্ধদেব বসু
✅ সঠিক উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর
ব্যাখ্যা: বাংলায় টি.এস. এলিয়টের কবিতার প্রথম অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি The Journey of the Magi কবিতাটি তীর্থযাত্রী নামে অনুবাদ করেন।
17.
‘আত্মঘাতী বাঙালী’ কার রচনা?
(ক) অশোক মিত্র
(খ) দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়
(গ) নীরদচন্দ্র চৌধুরী
(ঘ) অতুল সুর
✅ সঠিক উত্তর: নীরদচন্দ্র চৌধুরী
ব্যাখ্যা: ‘আত্মঘাতী বাঙালী’ (১৯৮৮) নীরদচন্দ্র চৌধুরী রচিত বিখ্যাত একটি গ্রন্থ।
18.
কোন বানানটি শুদ্ধ?
(ক) শুশ্রুসা
(খ) সুশ্রুষা
(গ) স্বশ্রুষা
(ঘ) সুশ্রুসা
✅ সঠিক উত্তর: শুশ্রুসা
ব্যাখ্যা: [Note: প্রদত্ত সবগুলো বানানই অশুদ্ধ। শুদ্ধ বানান শুশ্রূষা ]।
19.
‘কাক-ভূশণ্ডি’-এর অর্থ কী?
(ক) ষড়যন্ত্রকারী
(খ) বাকসর্বস্ব
(গ) দীর্ঘ প্রতীক্ষমান
(ঘ) দীর্ঘায়ু ব্যক্তি
✅ সঠিক উত্তর: দীর্ঘায়ু ব্যক্তি
ব্যাখ্যা: ‘কাক-ভূশণ্ডি’ বাগধারার অর্থ দীর্ঘায়ু ব্যক্তি ।
20.
‘প্রভাবতী সম্ভাষণ’ কার রচনা?
(ক) দেবেন্দ্রনাথ ঠাকুর
(খ) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
(গ) রামমোহন রায়
(ঘ) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়
✅ সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ব্যাখ্যা: ‘প্রভাবতী সম্ভাষণ’ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাংলা ভাষার প্রথম মৌলিক গদ্য রচনা।
21.
‘বিরাগী’ শব্দের অর্থ কী?
(ক) উদাসীন
(খ) প্রতিকূল
(গ) রাগহীন
(ঘ) বিশেষভাবে রুষ্ট
✅ সঠিক উত্তর: উদাসীন
ব্যাখ্যা: ‘বিরাগী’ শব্দের অর্থ উদাসীন । এর আরও অর্থ— নিস্পৃহ, আনমনা।
22.
দোভাষী পুঁথি বলতে কী বোঝায়?
(ক) দুই ভাষায় রচিত পুঁথি
(খ) কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
(গ) তৈরি করা কৃত্রিম ভাষায় রচিত পুঁথি
(ঘ) আঞ্চলিক বাংলায় রচিত পুঁথি
✅ সঠিক উত্তর: কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি
ব্যাখ্যা: কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথিকে দোভাষী পুঁথি বলে।
23.
‘অপলাপ’ শব্দের অর্থ কী?
(ক) অস্বীকার
(খ) মিথ্যা
(গ) প্রলাপ
(ঘ) অসদালাপ
✅ সঠিক উত্তর: অস্বীকার
ব্যাখ্যা: ‘অপলাপ’ শব্দের অর্থ অস্বীকার । এর আরও অর্থ গোপন, অসংগত বাক্য।
24.
রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থটি নাটক?
(ক) চোখের বালি
(খ) বলাকা
(গ) ঘরে-বাইরে
(ঘ) চিত্রাঙ্গদা
✅ সঠিক উত্তর: চিত্রাঙ্গদা
ব্যাখ্যা: ‘চিত্রাঙ্গদা’ (১৮৯২) রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি নাটক। অন্যান্যগুলো উপন্যাস ও কাব্যগ্রন্থ।
25.
‘পদাবলি’র প্রথম কবি কে?
(ক) শ্রীচৈতন্য
(খ) বিদ্যাপতি
(গ) চণ্ডীদাস
(ঘ) জ্ঞানদাস
✅ সঠিক উত্তর: বিদ্যাপতি
ব্যাখ্যা: পদাবলির প্রথম কবি বিদ্যাপতি এবং বাংলা ভাষায় বৈষ্ণব পদাবলির আদি রচয়িতা চণ্ডীদাস।
26.
‘অবজ্ঞা’ অর্থে কোন শব্দটি ব্যবহার করা হয়েছে?
(ক) কানাই
(খ) গেঁয়ো
(গ) চোরা
(ঘ) বেতো
✅ সঠিক উত্তর: চোরা
ব্যাখ্যা: ‘চোরা’ শব্দটি ‘চোর’-এর সাথে ‘আ’ প্রত্যয়যোগে অবজ্ঞা অর্থে ব্যবহৃত হয়েছে।
27.
উপমিত কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?
(ক) চাঁদমুখ
(খ) শশব্যস্ত
(গ) হাতেখড়ি
(ঘ) বিষাদসিন্ধু
✅ সঠিক উত্তর: শশব্যস্ত
ব্যাখ্যা: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। (বইয়ের উত্তর অনুযায়ী শশব্যস্ত)।
28.
নিচের কোনটি বিসর্গ সন্ধির উদাহরণ?
(ক) ষষ্ঠ
(খ) সম্মান
(গ) স্বচ্ছ
(ঘ) মনোযোগ
✅ সঠিক উত্তর: মনোযোগ
ব্যাখ্যা: মনোযোগ (মনঃ + যোগ) হলো বিসর্গ সন্ধি।
29.
উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার কত প্রকার?
(ক) ৩
(খ) ৪
(গ) ৫
(ঘ) ৬
✅ সঠিক উত্তর: ৫
ব্যাখ্যা: উৎস বিবেচনায় বাংলা শব্দভাণ্ডার ৫ প্রকার: তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি।
30.
আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা— বাক্যটিতে ‘আমারে’ কোন কারক?
(ক) কর্তৃকারক
(খ) কর্মকারক
(গ) করণ কারক
(ঘ) অধিকরণ কারক
✅ সঠিক উত্তর: কর্মকারক
ব্যাখ্যা: যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পন্ন করে তাকে কর্মকারক বলে। আমাকে আশ্রয় করে ত্রাণ ক্রিয়া সম্পন্ন হয়েছে বুঝিয়েছে।
31.
চালের মূল্য ১২% কমে যাওয়ায় ৬,০০০ টাকায় আগের তুলনায় ১ কুইন্টাল চাল বেশি পাওয়া যায়। ১ কুইন্টাল চালের বর্তমান দাম কত?
(ক) ৫২০ টাকা
(খ) ৬২০ টাকা
(গ) ৩২০ টাকা
(ঘ) ৭২০ টাকা
✅ সঠিক উত্তর: ৭২০ টাকা
ব্যাখ্যা: ৬০০০ টাকার ১২% = (৬০০০ x ১২)/১০০ = ৭২০ টাকা। সুতরাং ১ কুইন্টাল চালের বর্তমান মূল্য ৭২০ টাকা।
32.
a – {a – (a + 1)} = কত?
(ক) a – 1
(খ) a + 1
(গ) a
(ঘ) 1
✅ সঠিক উত্তর: a + 1
ব্যাখ্যা: a – {a – a – 1} = a – {-1} = a + 1
33.
টাকায় ৩টি করে আম কিনে টাকায় ২টি করে বিক্রি করলে লাভের শতকরা হার কত?
(ক) ৩১%
(খ) ৩৩%
(গ) ৫১%
(ঘ) ৫০%
✅ সঠিক উত্তর: ৫০%
ব্যাখ্যা: ১টি আমের ক্রয়মূল্য ১/৩ টাকা এবং বিক্রয়মূল্য ১/২ টাকা। লাভ = ১/৬ টাকা। শতকরা লাভ = (১/৬ ÷ ১/৩) × ১০০ = ৫০%।
34.
একটি সংখ্যা ৩০১ হতে যত বড় ৩৮১ হতে তত ছোট। সংখ্যাটি কত?
(ক) ৩৪১
(খ) ২৪৩
(গ) ৩৪৩
(ঘ) ৩৪৫
✅ সঠিক উত্তর: ৩৪১
ব্যাখ্যা: সংখ্যাটি = (৩০১ + ৩৮১) / ২ = ৬৮২ / ২ = ৩৪১।
35.
৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কতটি?
(ক) ৯টি
(খ) ১২টি
(গ) ১৩টি
(ঘ) ১৪টি
✅ সঠিক উত্তর: ১২টি
ব্যাখ্যা: ৭২ = ২^৩ × ৩^২। ভাজক সংখ্যা = (৩+১)(২+১) = ৪×৩ = ১২টি।
36.
দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ১৯৯ হলে, বড় সংখ্যাটি কত?
(ক) ৯০
(খ) ৯১
(গ) ১০০
(ঘ) ৯৯
✅ সঠিক উত্তর: ১০০
ব্যাখ্যা: বড় সংখ্যাটি = (বর্গের অন্তর + ১) / ২ = (১৯৯ + ১) / ২ = ১০০।
37.
১২৫ সংখ্যাকে কত দিয়ে গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে?
(ক) ২৫
(খ) ১৫
(গ) ১০
(ঘ) ৫
✅ সঠিক উত্তর: ৫
ব্যাখ্যা: ১২৫ = ৫ × ৫ × ৫। এখানে একটি ৫ জোড়াবিহীন। সুতরাং ৫ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে।
38.
xyz = 280 হলে, কোনটি y-এর মান হতে পারে না?
(ক) 2
(খ) 3
(গ) 0
(ঘ) 1
✅ সঠিক উত্তর: 0
ব্যাখ্যা: y-এর মান 0 হলে, xyz = 0 হবে। তাই y-এর মান 0 হতে পারে না।
39.
নিচের কোন সংখ্যাটি মৌলিক?
(ক) ১০৫
(খ) ১৫৩
(গ) ২১
(ঘ) ৭৭
✅ সঠিক উত্তর: ১৫৩
ব্যাখ্যা: [বইয়ের ব্যাখ্যা অনুযায়ী ১৫৩ মৌলিক বলা হলেও গাণিতিকভাবে ১৫৩ (৯×১৭) বিভাজ্য]। বই অনুযায়ী উত্তর: ১৫৩।
40.
১ বিঘা = কত বর্গগজ?
(ক) ৮০০
(খ) ১০০০
(গ) ১৫০০
(ঘ) ১৬০০
✅ সঠিক উত্তর: ১৬০০
ব্যাখ্যা: ১ বিঘা = ১৬০০ বর্গগজ = ১৩৩৭.৮ বর্গমিটার (প্রায়)।
41.
নিচের কোনটি স্নেহজাতীয় খাদ্য হজমে সাহায্য করে?
(ক) ট্রিপসিন
(খ) লাইপেজ
(গ) টায়ালিন
(ঘ) অ্যামাইলেজ
✅ সঠিক উত্তর: লাইপেজ
ব্যাখ্যা: স্নেহ বা চর্বি জাতীয় খাদ্য পরিপাককারী এনজাইম হলো লাইপেজ।
42.
বিশ্বব্রহ্মাণ্ডের সবচেয়ে বেশি গ্যাসটি হলো—
(ক) অক্সিজেন
(খ) কার্বন ডাই-অক্সাইড
(গ) নাইট্রোজেন
(ঘ) হাইড্রোজেন
✅ সঠিক উত্তর: হাইড্রোজেন
ব্যাখ্যা: বিশ্বব্রহ্মাণ্ডে বা মহাবিশ্বের সকল নক্ষত্রে সবচেয়ে বেশি থাকে হাইড্রোজেন (প্রায় ৯০%)।
43.
কোন জারক রস পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধায়?
(ক) পেপসিন
(খ) অ্যামাইলেজ
(গ) রেনিন
(ঘ) ট্রিপসিন
✅ সঠিক উত্তর: রেনিন
ব্যাখ্যা: পাকস্থলিতে দুগ্ধ জমাট বাঁধতে রেনিন নামক জারক রস প্রয়োজন হয়।
44.
সালোকসংশ্লেষণে সূর্যের আলোর রাসায়নিক শক্তিতে পরিণত করার কর্মদক্ষতা হলো—
(ক) ০%
(খ) ১০-১৫%
(গ) ৩-৬%
(ঘ) ১০০%
✅ সঠিক উত্তর: ৩-৬%
ব্যাখ্যা: পাতায় আপতিত সূর্যালোকের ৩% - ৬% রাসায়নিক শক্তিতে রূপান্তর করে।
45.
সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সে.মি.-এ কত?
(ক) ১০ নিউটন
(খ) ১১.৫ নিউটন
(গ) ১০ মেট্রিক টন
(ঘ) ৫ মেট্রিক টন
✅ সঠিক উত্তর: ১০ নিউটন
ব্যাখ্যা: সমুদ্রপৃষ্ঠে বায়ুর চাপ প্রতি বর্গ সেন্টিমিটারে ১০ নিউটন।
46.
শুষ্ক বরফ বলা হয়—
(ক) হিমায়িত অক্সিজেনকে
(খ) হিমায়িত কার্বন মনোক্সাইডকে
(গ) হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে
(ঘ) ক্যালসিয়াম অক্সাইডকে
✅ সঠিক উত্তর: হিমায়িত কার্বন ডাই-অক্সাইডকে
ব্যাখ্যা: কার্বন ডাই-অক্সাইড (CO2) গ্যাসকে -78.5°C তাপমাত্রায় শীতল করলে এটি কঠিন অবস্থায় রূপান্তরিত হয়, একে শুষ্ক বরফ বা Dry Ice বলে।
47.
এসিকে ডিসি করার যন্ত্র—
(ক) এমপ্লিফায়ার
(খ) রেকটিফায়ার
(গ) ডায়োড
(ঘ) ট্রানজিস্টর
✅ সঠিক উত্তর: রেকটিফায়ার
ব্যাখ্যা: AC কে DC তে রূপান্তরিত করা হয় তাকে রেকটিফায়ার (Rectifier) বলে।
48.
মানুষের শরীরের রক্তের গ্রুপ কয়টি?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
✅ সঠিক উত্তর: ৪
ব্যাখ্যা: অ্যান্টিজেন ও অ্যান্টিবডির উপস্থিতির ওপর ভিত্তি করে মানবদেহের রক্তকে ৪টি গ্রুপে ভাগ করা হয়: A, B, AB এবং O।
49.
পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়?
(ক) সোডিয়াম
(খ) পটাশিয়াম
(গ) ম্যাগনেসিয়াম
(ঘ) জিংক
✅ সঠিক উত্তর: সোডিয়াম
ব্যাখ্যা: পারমাণবিক চুল্লিতে উৎপাদিত তাপকে প্রশমিত করার জন্য সোডিয়াম ধাতু ব্যবহার করা হয়।
50.
কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি?
(ক) শূন্যতায়
(খ) লোহা
(গ) পানি
(ঘ) বাতাস
✅ সঠিক উত্তর: লোহা
ব্যাখ্যা: শব্দের গতি কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। লোহা কঠিন পদার্থ হওয়ায় লোহার মধ্য দিয়ে শব্দ সবচেয়ে দ্রুতগতিতে চলে।
51.
HMPV কী?
(ক) ব্যাকটেরিয়া
(খ) ভাইরাস
(গ) নতুন প্রযুক্তি
(ঘ) কম্পিউটার প্রোগ্রামের নাম
✅ সঠিক উত্তর: ভাইরাস
ব্যাখ্যা: HMPV (Human Metapneumovirus) হলো একটি শ্বাসতন্ত্রজনিত ভাইরাস।
52.
ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি ওপরে ভূপৃষ্ঠের বিন্দুকে বলা হয়—
(ক) এনডেন্টোর
(খ) এপিসেন্টার
(গ) পিকপয়েন্ট
(ঘ) মিডপয়েন্ট
✅ সঠিক উত্তর: এপিসেন্টার
ব্যাখ্যা: ভূমিকম্প সংঘটন বিন্দুর সরাসরি ওপরে ভূপৃষ্ঠের বিন্দুকে এপিসেন্টার (Epicenter) বলে।
53.
আয়তনে বৃহত্তম নর্ডিক রাষ্ট্র হলো—
(ক) সুইডেন
(খ) ডেনমার্ক
(গ) ফিনল্যান্ড
(ঘ) থাইল্যান্ড
✅ সঠিক উত্তর: সুইডেন
ব্যাখ্যা: নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, ফিনল্যান্ড ও আইসল্যান্ড—এই ৫টি নর্ডিক রাষ্ট্রের মধ্যে সুইডেন আয়তনে বৃহত্তম।
54.
জি-জিরো গঠনের উদ্যোক্তা হলো—
(ক) থাইল্যান্ড
(খ) মিয়ানমার
(গ) ভুটান
(ঘ) বাংলাদেশ
✅ সঠিক উত্তর: ভুটান
ব্যাখ্যা: ভুটানের নেতৃত্বে চারটি কার্বন-নিরপেক্ষ দেশ (ভুটান, পানামা, সুরিনাম ও মাদাগাস্কার) জি-জিরো ফোরাম গঠন করে।
55.
বাংলাদেশে ইলিশের অভয়াশ্রম হলো—
(ক) ৫টি
(খ) ৭টি
(গ) ৩টি
(ঘ) ৬টি
✅ সঠিক উত্তর: ৬টি
ব্যাখ্যা: বর্তমানে বাংলাদেশে ইলিশের অভয়াশ্রমের সংখ্যা ৬টি।
56.
বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো—
(ক) আউশ
(খ) আমন
(গ) বোরো
(ঘ) ইরি
✅ সঠিক উত্তর: বোরো
ব্যাখ্যা: বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত ধান হলো বোরো।
57.
বাংলাদেশে সর্বোচ্চ পুরস্কারের নাম—
(ক) বীরশ্রেষ্ঠ
(খ) স্বাধীনতা পদক
(গ) জনপ্রশাসন পদক
(ঘ) বিপিএম পদক
✅ সঠিক উত্তর: স্বাধীনতা পদক
ব্যাখ্যা: বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কারের নাম স্বাধীনতা পদক।
58.
‘পীতরাজ’ হলো বাংলাদেশের অন্যতম—
(ক) সরিষা
(খ) ধান
(গ) ভুট্টা
(ঘ) তেলবীজ
✅ সঠিক উত্তর: তেলবীজ
ব্যাখ্যা: ‘পীতরাজ’ চিরসবুজ পত্রাচ্ছাদিত মাঝারি আকারের বৃক্ষ, এর বীজ থেকে তেল পাওয়া যায়। তাই এটি তেলবীজ।
59.
বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা হলো—
(ক) ০.০৬ পিপিএম
(খ) ০.০১ পিপিএম
(গ) ০.০৫ পিপিএম
(ঘ) ০.০৯ পিপিএম
✅ সঠিক উত্তর: ০.০৫ পিপিএম
ব্যাখ্যা: বাংলাদেশের পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা ০.০৫ পিপিএম (WHO এর মতে ০.০১)।
60.
ফস-চেক কী কাজে ব্যবহৃত হয়?
(ক) আগুন নেভানো
(খ) আগুন জ্বালানো
(গ) পানি ওঠানো
(ঘ) বালি ওঠানো
✅ সঠিক উত্তর: আগুন নেভানো
ব্যাখ্যা: ফস-চেক (Phos-Check) হচ্ছে দীর্ঘমেয়াদি অগ্নিপ্রতিরোধক যা দাবানল নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়।
এই প্রশ্ন সমাধানটি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চান?
PDF ডাউনলোড করুনঅ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য আমাদের Job Exam অ্যাপটি ইনস্টল করুন।
অ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য JobExam অ্যাপটি ইনস্টল করুন। অফলাইনেও পড়তে ও পরীক্ষা দিতে পারবেন