সব এক্সাম
কর্ণফুলী গ্যাস (KGDCL) টেকনিশিয়ান প্রশ্ন সমাধান ২০২৫ (ব্যাখ্যাসহ)
কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি (KGDCL)-এর টেকনিশিয়ান (Technician) পদের ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার ১০০% নির্ভুল প্রশ্ন সমাধান ও উত্তরমালা দেখুন।
প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান
1.
বাংলা গদ্যের জনক কে?
(ক) ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর
(খ) উইলিয়াম কেরি
(গ) বমকিমচন্দ্র চট্রোপাধ্যায়
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
✅ সঠিক উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যা সাগর
2.
ফুলে ফুলে ঘর ভরেছে।'- বাক্যে 'ফুলে ফুলে' কোন কারকে কোন বিভক্তি?
(ক) কর্মে ৭মী
(খ) করণে ৭মী
(গ) অপাদানে ৭মী
(ঘ) অধিকরণে
✅ সঠিক উত্তর: করণে ৭মী
ব্যাখ্যা: ক্রিয়া সম্পাদনের যন্ত্র, উপকরণ বা সহায়ককেই করণ কারক বলে। আবার বাক্যস্থিত ত্রিয়াপদকে কীসের দ্বারা বা কী উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটিই করণ কারক। 'ফুলে ফুলে ঘর ভরেছে' বাক্যে কীসের দ্বারা ঘর ভরেছে প্রশ্ন করলে ফুলের দ্বারা বোঝায় তাই এটি করণ কারক
3.
,প্রত্যাবর্তন,শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
(ক) প্রত্যা + আবর্তন
(খ) প্রত্যয় + বর্তন
(গ) প্রতি + বর্তন
(ঘ) প্রতি + আবর্তন
✅ সঠিক উত্তর: প্রতি + আবর্তন
ব্যাখ্যা: ই-কার কিংবা ঈ-কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা 'য' (1) ফলা হয়। য-ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে লেখা হয়। যেমন: প্রতি + আবর্তন = প্রত্যাবর্তন, প্রতি আশা= প্রত্যাশা, অতি + আচার = অত্যাচার, অতি উক্তি অত্যুক্তি।
4.
মুখচন্দ্র কোন সমাস?
(ক) উপমান কর্মধারয়
(খ) উপমিত কর্মধারয়
(গ) মধ্যপদলোপী কর্মধারয়
(ঘ) রূপক কর্মধারয়
✅ সঠিক উত্তর: উপমিত কর্মধারয়
ব্যাখ্যা: সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমানের যে সমাস হয় তাকে উপমিত কর্মধারয় সমাস বলে। যেমন: মুখচন্দ্র মুখ চন্দ্রের ন্যায়, বাহু লতার ন্যায় = বাহুলতা, পুরুষ সিংহের ন্যায় পুরুষসিংহ ইত্যাদি।
5.
.চাচা কাহিনী. গ্রন্থের লেখক কে?
(ক) শওকত ওসমান
(খ) সৈয়দ মুজতবা আলী
(গ) সৈয়দ ওয়ালীউল্লাহ
(ঘ) সৈয়দ শামসুল হক
✅ সঠিক উত্তর: সৈয়দ মুজতবা আলী
ব্যাখ্যা: .চাচা কাহিনী. (১৯৫২) গ্রন্থের লেখক সৈয়দ মুজতবা আলী। এটি তার গল্পগ্রন্থ। তার আরও কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে, দেশে বিদেশে, পঞ্চতন্ত্র, টুনিমেম, শবনম ইত্যাদি।
6.
বাংলা সাহিত্যে কোন শতকে গদ্যের সূচনা হয়?
(ক) সপ্তদশ
(খ) উনিশ
(গ) ষোড়শ
(ঘ) অষ্টাদশ
✅ সঠিক উত্তর: উনিশ
ব্যাখ্যা: বাংলা সাহিত্যে উনিশ শতকে গদ্যের সূচনা হয়। ১৮০০ সালে ফোর্ট উইলিয়াম কলেজের যাত্রা এবং ১৮০১ সালে এখানে বাংলা বিভাগ প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলা গদ্যের সূচনা হয়। এ কলেজের অধ্যক্ষ উইলিয়াম কেরি এবং তার সহযোগী ছয়জন পণ্ডিতের মাধ্যমে বাংলা গদ্যচর্চার যে যুগান্তকারী ইতিহাস রচিত হয়।
7.
বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ কোনটি?
(ক) রাজা প্রতাপাদিত্য চরিত্র
(খ) হুতোম প্যাঁচার নকশা
(গ) বুড় সালিকের ঘাড়ে রোঁ
(ঘ) বেহুলা প্যাঁচালী
✅ সঠিক উত্তর: রাজা প্রতাপাদিত্য চরিত্র
ব্যাখ্যা: বাঙালি রচিত বাংলা অক্ষরে মুদ্রিত প্রথম গ্রন্থ রামরাম বসু রচিত (রাজা প্রতাপাদিত্য চরিত্র) (১৮০১)। এটি ছিল বাংলা গদ্যে রচিত প্রথম জীবনচরিত। রামরাম বসু রচিত আরেকটি গ্রন্থ . লিপিমালা. (১৮০২)।. হুতোম প্যাঁচার নকশা. ও. কুড় সালিকের ঘাড়ে রোঁ. গ্রন্থ দুটির রচয়িতা যথাক্রমে কালীপ্রসন্ন সিংহ এবং মাইকেল মধুসূদন দত্ত।
8.
(বই পড়া) প্রবন্ধটি কার?
(ক) হায়াৎ মাহমুদ
(খ) মোতাহের হোসেন চৌধুরী
(গ) প্রমথ চৌধুরী
(ঘ) রবীন্দ্রনাথ ঠাকুর
✅ সঠিক উত্তর: প্রমথ চৌধুরী
ব্যাখ্যা: (বই পড়া) প্রমথ চৌধুরী রচিত একটি বিখ্যাত প্রবন্ধ। তার অন্যান্য বিখ্যাত প্রবন্ধ-সাহিত্যে খেলা, যৌবনে দাও রাজটীকা। তার রচিত প্রবন্ধগ্রন্থ- বীরবলের হালখাতা, তেল-মুন-লকড়ি, প্রবন্ধ সংগ্রহ ইত্যাদি।
9.
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয় ভাগে বিভক্ত?
(ক) ২ ভাগে
(খ) ৩ ভাগে
(গ) ৪ ভাগে
(ঘ) ৫ভাগে
✅ সঠিক উত্তর: ৫ভাগে
ব্যাখ্যা: উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ ৫ ভাগে বিভক্ত। সেগুলো হলো- তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশি ও বিদেশি। অন্যদিকে গঠন অনুসারে শব্দ ২ ভাগে বিভক্ত এবং অর্থ অনুসারে ৩ ভাগে বিভক্ত।
10.
(গাছপাথর) বাগধারাটির অর্থ কী?
(ক) বাড়াবাড়ি
(খ) হিসাব-নিকাশ
(গ) প্রাচীন বস্তু
(ঘ) অসম্ভব বস্তু
✅ সঠিক উত্তর: হিসাব-নিকাশ
ব্যাখ্যা: (গাছপাথর) বাগধারাটির অর্থ (হিসাব নিকাশ)। বাক্যে প্রয়োগ- বড় সাহেবের বয়সের কোনো গাছপাথর নেই। (বাড়াবাড়ি) অর্থে বাগধারা (আঠারো আনা); (অসম্ভব বস্তু) অর্থে বাগধারা (সোনার পাথর বাটি)
11.
(দ্বীপ) এর ব্যাসবাক্য কি?
(ক) দ্বীপের মতো
(খ) দু'দিকে আবদ্ধ জল যার
(গ) দু'দিকে অপ যার
(ঘ) চারদিকে জল যার
✅ সঠিক উত্তর: দু'দিকে অপ যার
ব্যাখ্যা: দ্বীপ-এর ব্যাসবাক্য (দু দিকে অপ যার)। এটি নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস। এ সমাসের আরও উদাহরণ: অন্তর্গত অপ যার অন্তরীপ, নরাকারের পশু যে = নরপশু, জীবিত থেকেও যে মৃত জীবন্ধুত।
12.
(তৎসম) শব্দের ব্যবহার কোন রীতিতে বেশি হয়?
(ক) আঞ্চলিক রীতি
(খ) মিশ্ররীতি
(গ) সাধুরীতি
(ঘ) চলিত রীতি
✅ সঠিক উত্তর: সাধুরীতি
ব্যাখ্যা: সাধুরীতিতে তৎসম শব্দের (সংস্কৃত শব্দ) প্রয়োগ বেশি। যেমন: হস্ত, মস্তক, ঘৃত, ধৌত ইত্যাদি। এছাড়া সাধুভাষার উচ্চারণ গুরুগম্ভীর, পদবিন্যাস সুনির্দিষ্ট ও সুনিয়ন্ত্রিত। এ ভাষায় সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ ব্যবহৃত হয় এবং এ ভাষা সংলাপ ও বক্তৃতার অনুপযোগী।
13.
বর্তমান কাল কোনটি?
(ক) আমি পড়ি
(খ) রানু যাবে
(গ) সুমি গিয়েছিল
(ঘ) সে পড়েছিল
✅ সঠিক উত্তর: আমি পড়ি
ব্যাখ্যা: বর্তমানকালে কোনো কাজ করা, হওয়া, খাওয়া ইত্যাদি বোঝালে তাকে বর্তমান কাল বলে। যেমন- আমি পড়ি, সে খেলে। অন্যদিকে, (রানু যাবে) ভবিষ্যৎ কাল এবং )(সুমি গিয়েছিল )ও (সে পড়েছিল) এ দুটি অতীত কাল।
14.
The antonym of (noble) is-?
(ক) Grand
(খ) Dignified
(গ) Elevated
(ঘ) Mean
✅ সঠিক উত্তর: Mean
ব্যাখ্যা: Noble অর্থ মহানুভব। এর antonym হলো যার অর্থ হীন, নীচ। অন্যদিকে, Grand- প্রধান/সর্বোত Dignified- সম্মানিত, Elevate- উত্তোলন করা।
15.
The synonym for (patient) is?
(ক) Sad
(খ) Calm
(গ) Impatient
(ঘ) Fruitful
✅ সঠিক উত্তর: Calm
ব্যাখ্যা: Patient অর্থ ধৈর্যশীল, শান্ত, স্থির। এর synonym হলো calm (শান্ত)। অন্যদিকে, Sad- দুঃখিত, Impatient- অধৈর্য, Fruitful অর্থ ফলপ্রসূ।
16.
A place where everything is perfect-?
(ক) Cosmos
(খ) Platoon
(গ) Utopia
(ঘ) Utilatarian
✅ সঠিক উত্তর: Utopia
ব্যাখ্যা: যে স্থানে সবকিছুই সাজানো-গোছানো এমন স্থানকে Utopia (কল্পরাজ্য, স্বপ্নলোক) বলে। ইংরেজ পণ্ডিত ও রাষ্ট্র পরিচালনাবিদ টমাস মুর তার রচিত বইয়ের জন্য গ্রিক থেকে (ইউটোপিয়া) নামটি উদ্ভাবন করেন। বইতে আটলান্টিক মহাসাগরের এমন এক দ্বীপের বর্ণনা রয়েছে যেখানে সামাজিক, আইনি ও রাজনৈতিক ব্যবস্থায় কোনো বিশৃঙ্খলা নেই। আবার গ্রিক (ওট) অর্থ নয় এবং (তোপোস) অর্থ স্থান। এই শব্দ দুটি দ্বারা টমাস মুর (বাস্তবে অস্তিত্ব নেই কিন্তু কল্পনায় আছে) এমন স্থানের প্রতিচ্ছবিই ফুটিয়ে তুলেছেন বলে ধারণা করা হয়।
17.
If I had money, I- it now?
(ক) will purchase
(খ) would purchase
(গ) would have purchased
(ঘ) have purchased
✅ সঠিক উত্তর: would purchase
ব্যাখ্যা: এখানে if যুক্ত clause-টি past indefinite tense হওয়ার জন্য cluase-টি হবে sub + would/could/might + verb-এর present form + extension 1
18.
Verb of (Number) is -?
(ক) Enumerate
(খ) Number
(গ) Numeric
(ঘ) Numerical
✅ সঠিক উত্তর: Number
ব্যাখ্যা: Number শব্দটির verb form-ও number অন্যদিকে, numerical হলো number এর adjective। Enumerate verb হলেও এর noun হলো enumeration।
19.
The phrase (by and by) means-?
(ক) Suddenly
(খ) in course of time
(গ) soon
(ঘ) as it would be
✅ সঠিক উত্তর: soon
ব্যাখ্যা: By and by অর্থ শীঘ্রই। অর্থাৎ soon। অন্যদিকে, Suddenly-হঠাৎ, as it would be- হবু, in course of time- শেষ পর্যন্ত।
20.
Choose the correct sentence?
(ক) The rich are not always happy.
(খ) Rich are not always happy.
(গ) The rich is not always happy.
(ঘ) Rich is not a always happy
✅ সঠিক উত্তর: The rich are not always happy.
ব্যাখ্যা: Common noun দ্বারা নির্দিষ্ট কোনো জাতি, গোষ্ঠীকে বোঝাতে তার আগে the বসে।
21.
কোন মুঘল সুবেদার চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ?
(ক) ইসলাম খান
(খ) রাজা মানসিংহ
(গ) মীর জুমলা
(ঘ) শায়েস্তা খান
✅ সঠিক উত্তর: শায়েস্তা খান
ব্যাখ্যা: মুঘল সুবেদার শায়েস্তা খান চট্টগ্রাম দখল করে এর নাম রাখেন ইসলামাবাদ। তিনি মগ ও পর্তুগিজ জলদস্যুদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন। শায়েস্তা খান ১৬৬৪ সালে ছোট কাটরা নির্মাণ করেন। এছাড়া তিনি লালবাগ কেল্লার সম্প্রসারণ করেন।
22.
Try hard lest you - fail?
(ক) should
(খ) may
(গ) might
(ঘ) would
✅ সঠিক উত্তর: should
ব্যাখ্যা: Lest-যুক্ত বাক্যকে Complete করতে এর পরে sub + should + verb-এর base form বসে। অর্থাৎ Try hard lest you should fail হবে সঠিক উত্তর।
23.
An ordinance is -?
(ক) A newspaper
(খ) A law
(গ) A book
(ঘ) An ordinance is -
✅ সঠিক উত্তর: A law
ব্যাখ্যা: Ordinance অর্থ অধ্যাদেশ অর্থাৎ আইন। সুতরাং উত্তর হবে Law। অন্যদিকে, book- বই, newspaper-সংবাদপত্র, script- পাণ্ডুলিপি।
24.
Shakespeare is known mostly for his-
(ক) Autobiography
(খ) Novels
(গ) Plays
(ঘ) Poetry
✅ সঠিক উত্তর: Plays
ব্যাখ্যা: ইংরেজি সাহিত্যের সবচেয়ে বেশি জনপ্রিয় এবং পরিচিত লেখক William Shakespeare সর্বাধিক সমাদৃত হয়েছেন তার রচিত নাটকগুলোর জন্য। Hamlet, Othello, Macbeth, The Tempest, King Lear প্রভৃতি
তার বিখ্যাত নাট্যকর্ম।
25.
One of the boys - absent yesterday.
(ক) are
(খ) were
(গ) is
(ঘ) was
✅ সঠিক উত্তর: was
ব্যাখ্যা: One of the-এর পর subject plural হলেও verb singular হয়। প্রদত্ত বাক্যে yesterday থাকায় এটি past indefinite tense-এর বাক্য। তাই এ বাক্যে singular verb (was) হবে সঠিক প্রয়োগ
26.
একটি সংখ্যার তিনগুণের সাথে দ্বিগুণ যোগ করলে ৯০ হয়। সংখ্যাটি কত?
(ক) ২৪
(খ) ২০
(গ) ১৮
(ঘ) ১৬
✅ সঠিক উত্তর: ১৮
ব্যাখ্যা: মনে করি, সংখ্যাটি = x
প্রশ্নমতে, ৩x + ২x = ৯০ বা, ৫x = ৯০
.. x = ১৮
27.
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান?
(ক) ৫
(খ) ৬
(গ) ১০
(ঘ) ৮
✅ সঠিক উত্তর: ৮
28.
১২ ও ৯৬ এর মধ্যে (এই দুটি সংখ্যাসহ) কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য?
(ক) ২২
(খ) ২৬
(গ) ২৩
(ঘ) ২১
✅ সঠিক উত্তর: ২২
ব্যাখ্যা: ১ থেকে ৯৬ পর্যন্ত ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা আছে = ৯৬: ৪ = ২৪টি।
কিন্তু এর মধ্যে ৪ ও ৮ আছে যা, ১২ অপেক্ষা ছোট ও ৪ দ্বারা বিভাজ্য।
.. ১২ ও ৯৬ এর মধ্যে ৪ দ্বারা বিভাজ্য সংখ্যা = (২৪-২) = ২২টি।
29.
প্রতিটি ৩৬০০ টাকা দরে দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে। একটি ২০% লাভে এবং অপরটি ২০% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে। সব মিলিয়ে কত লোকসান হয়েছে?
(ক) ৫০০ টাকা
(খ) ৩০০ টাকা
(গ) ৯০০ টাকা
(ঘ) লাভ-লোকসান কিছুই হয়নি
✅ সঠিক উত্তর: ৩০০ টাকা
30.
সম্পূর্ণ খালি একটি চৌবাচ্চা একটি পাইপ দিয়ে ৫ ঘণ্টায় সম্পূর্ণ ভর্তি করা হয়। দ্বিতীয় একটি পাইপ দিয়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে ৩ ঘণ্টা সময় লাগে। দুটি পাইপ একসাথে ব্যবহার করে চৌবাচ্চাটির 2/3 অংশ পূর্ণ করতে কত সময় লাগবে?
(ক) ২/৫ ঘন্টা
(খ) ২/৪ ঘন্টা
(গ) ৫/৪ ঘন্টা
(ঘ) ৪/৫ ঘন্টা
✅ সঠিক উত্তর: ৫/৪ ঘন্টা
31.
একটি কম্পিউটারবিজ্ঞান পরীক্ষায় ৩০% পরীক্ষার্থী পাশ করেছে। যারা পাশ করতে পারেনি তাদের ১২ জন কম্পিউটার বিজ্ঞান কোর্সে অংশগ্রহণ করেছে এবং ৩০ জন উক্ত কোর্সে অংশগ্রহণ করেনি। কয়জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে?
(ক) ৬০
(খ) ৮০
(গ) ১০০
(ঘ) ১২০
✅ সঠিক উত্তর: ৬০
ব্যাখ্যা: পাশ করতে পারেনি (১০০-৩০%)=৭০%
৭০% পরীক্ষার্থী = (১২ + ৩০) জন = ৪২জন শিক্ষার্থী
১%= (৪০/৭০) জন
১০০%=((৪২*১০০)/৭০) জন
= ৬০ জন
32.
যদি x + 5y = 16 এবং x = - 3y হয়, তাহলে y =?
(ক) -25
(খ) -২
(গ) 8
(ঘ) 2
✅ সঠিক উত্তর: 8
33.
একটি বাড়ি ৪০ ফুট উঁচু। একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে ৯ ফুট দূরে রাখা আছে। উপরের মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে। মইটি কত ফুট লম্বা?
(ক) ১৮
(খ) ৪৮
(গ) ৪৬
(ঘ) ৪১
✅ সঠিক উত্তর: ৪১
34.
তিনটি মেশিন একটি কাজ যথাক্রমে ৪, ৫, ৬ ঘণ্টায় করতে পারে। দুইটি মেশিন সর্বোচ্চ ক্ষমতায় কাজ করে ন এক ঘণ্টায় কতটুকু কাজ করতে পারে?
(ক) ১১/১৩
(খ) ৯/২০
(গ) ৩/৫
(ঘ) ১১/১৫
✅ সঠিক উত্তর: ১১/১৩
35.
ঢাকা থেকে টাঙ্গাইলের দূরত্ব ৪৫ মাইল। করিম ঘণ্টায় ৩ মাইল বেগে হাঁটে এবং রহিম ঘণ্টায় ৪ মাইল বেগে হাঁটে। করিম ঢাকা থেকে রওয়ানার এক ঘণ্টা পর রহিম টাঙ্গাইল থেকে ঢাকা রওয়ানা হয়েছে। রহিম কত মাইল হাঁটার পর করিমের সাথে দেখা হবে?
(ক) ২৪
(খ) ২৩
(গ) ২২
(ঘ) ২১
✅ সঠিক উত্তর: ২৪
36.
কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে কী বলে?
(ক) তাপধারণ ক্ষমতা
(খ) আপেক্ষিক তাপ
(গ) পানিসম
(ঘ) এনট্রপি
✅ সঠিক উত্তর: আপেক্ষিক তাপ
ব্যাখ্যা: করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আপেক্ষিক ব্যাখ্যা কোনো বস্তুর একক ভরের তাপমাত্রা এক ডিগ্রী বৃদ্ধি তাপ বলে। আপেক্ষিক তাপের একক হলো Jkg-1K-¹। এনট্রপি হচ্ছে কোনো সিস্টেম-এর বিশৃঙ্খলার পরিমাপ। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কোনো সিস্টেমের এনট্রপি শূন্য হয়।
37.
তাপ মাপা হয় কী দ্বারা?
(ক) থার্মোমিটার
(খ) ব্যারোমিটার
(গ) ক্যালরিমিটার
(ঘ) ম্যানোমিটার
✅ সঠিক উত্তর: ক্যালরিমিটার
ব্যাখ্যা: তাপ পরিমাপের যন্ত্রের নাম ক্যালরিমিটার। তাপমাত্রা পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার। বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম ব্যারোমিটার। গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম ম্যানোমিটার।
38.
জাতিসংঘ সমুদ্র আইন কত সালে স্বাক্ষরিত হয়েছিল?
(ক) ১৯৭৯ সালে
(খ) ১৯৮২ সালে
(গ) ১৯৮৩ সালে
(ঘ) ১৯৯৮ সালে
✅ সঠিক উত্তর: ১৯৮২ সালে
ব্যাখ্যা: জাতিসংঘ সমুদ্র আইন (UNCLOS III) ১৯৮২ সালের ১০ ডিসেম্বর স্বাক্ষরিত হয়েছিল। এ আইনটি কার্যকর হয়েছিল ১৯৯৪ সালের ১৬ নভেম্বর। এই আইন অনুযায়ী ১২ নটিক্যাল মাইল পর্যন্ত আঞ্চলিক সমুদ্রসীমা, ২৪ নটিক্যাল মাইল পর্যন্ত সংলগ্ন অঞ্চল এবং ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিশেষ অর্থনৈতিক অঞ্চল।
39.
COP-২৮ জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ কোনটি?
(ক) বাহরাইন
(খ) যুক্তরাষ্ট্র
(গ) সংযুক্ত আরব আমিরাত
(ঘ) যুক্তরাজ্য
✅ সঠিক উত্তর: সংযুক্ত আরব আমিরাত
ব্যাখ্যা: ২০২৩ সালে COP-28 জলবায়ু সম্মেলনের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাত। উল্লেখ্য, COP-30 (২০২৫) অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেমে।
40.
বাংলাদেশের জলসীমায় উৎপত্তি ও সমাপ্তি নদীর নাম কী?
(ক) কর্ণফুলী
(খ) হালদা
(গ) মহানন্দা
(ঘ) গোমতী
✅ সঠিক উত্তর: হালদা
ব্যাখ্যা: হালদা নদীর উৎপত্তিস্থল হলো খাগড়াছড়ির বাদনাতলী পর্বতশৃঙ্গ। এটি কালুঘাটের নিকটে কর্ণফুলী নদীর সাথে মিলিত হয়েছে। হালদা নদী এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কুমিল্লার দুঃখ গোমতী নদীর উৎপত্তিস্থল ত্রিপুরা পাহাড়ের ডুমুর। আর কর্ণফুলী নদীর উৎপত্তিস্থল ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়।
41.
কোনটি নবায়নযোগ্য সম্পদ?
(ক) চুনাপাথর
(খ) সমুদ্রের স্রোত
(গ) প্রাকৃতিক গ্যাস
(ঘ) কয়লা
✅ সঠিক উত্তর: সমুদ্রের স্রোত
ব্যাখ্যা: যে শক্তি বা সম্পদ একবার ব্যবহারের পর পুনরায় ব্যবহার করা যায় এবং শক্তির উৎস নিঃশেষ হয়ে যায় না তাকে নবায়নযোগ্য শক্তি বা সম্পদ বলে। যেমন-সৌরশক্তি, বায়ুশক্তি, সমুদ্রস্রোত ও জলবিদ্যুৎ ইত্যাদি নবায়নযোগ্য শক্তি বা সম্পদ। অপরদিকে জীবাশ্ম জ্বলানি কয়লা, প্রাকৃতিক গ্যাস ও খনিজ তেল অবনবায়নযোগ্য শক্তি বা সম্পদ।
42.
Zoom কোন দেশের তৈরিকৃত অডিও-ভিডিও যোগাযোগ প্লাটফর্ম?
(ক) চীন
(খ) কানাডা
(গ) যুক্তরাষ্ট্র
(ঘ) যুক্তরাজ্য
✅ সঠিক উত্তর: যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: ২০১১ সালে চালু হওয়া Zoom যুক্তরাষ্ট্রের তৈরিকৃত ব অডিও-ভিডিও যোগাযোগ প্ল্যাটফর্ম। জুম অ্যাপের প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
43.
ইউনেস্কো ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য ঘোষণা করে কবে?
(ক) ৭ মার্চ ২০১৭
(খ) ৩০ মার্চ ২০২১
(গ) ৩০ অক্টোবর ২০১৭
(ঘ) ৩০ মার্চ ২০২0
✅ সঠিক উত্তর: ৩০ অক্টোবর ২০১৭
ব্যাখ্যা: ২০১৭ সালের ৩০ অক্টোবরে ইউনেস্কো ৭ই মার্চের ভাষণকে 'ডকুমেন্টারি হেরিটেজ' (বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য) হিসেবে 'মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে' যুক্ত করে। উল্লেখ্য, ৭ই মার্চের ভাষণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের পঞ্চম তফসিলের অন্তর্ভুক্ত।
44.
(ওন) কোন দেশের মুদ্রার নাম?
(ক) ম্যাকাউ
(খ) দক্ষিণ কোরিয়া
(গ) লাওস
(ঘ) ভিয়েতনাম
✅ সঠিক উত্তর: দক্ষিণ কোরিয়া
ব্যাখ্যা: উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম ওন, ভিয়েতনামের মুদ্রা ডং, লাওসের মুদ্রা কিপ। অন্যদিকে, ম্যাকাউ চীনের একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল, যা ১৯৯৯ সাল পর্যন্ত পর্তুগিজ উপনিবেশ ছিল।
45.
ধলেশ্বরী নদীর শাখানদী কোনটি?
(ক) বংশী
(খ) শীতলক্ষ্যা
(গ) ধরলা
(ঘ) বুড়িগঙ্গা
✅ সঠিক উত্তর: বুড়িগঙ্গা
ব্যাখ্যা: ধলেশ্বরী নদীর শাখানদী বুড়িগঙ্গা। ব্রহ্মপুত্র নদের শাখানদী বংশী ও শীতলক্ষ্যা। আর ধরলা ব্রহ্মপুত্র নদের উপনদী।
46.
ফিফা বিশ্বকাপ ফুটবল প্রথম কখন অনুষ্ঠিত হয়?
(ক) ১৯৩০
(খ) ১৯৩১
(গ) ১৯২৯
(ঘ) ১৯৩৩
✅ সঠিক উত্তর: ১৯৩০
ব্যাখ্যা: ১৯৩০ সালে প্রথম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় উরুগুয়েতে। এ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় স্বাগতিক উরুগুয়ে। উল্লেখ্য, আসন্ন ২০২৬ সালে ২৩তম বিশ্বকাপ ফুটবল যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে অনুষ্ঠিত হবে। ৪৮টি দলের অংশগ্রহণে মোট ১০৪টি ম্যাচ
অনুষ্ঠিত হবে ঐ আসরে।
47.
কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম কী?
(ক) বুশহাউজ
(খ) মার্লবরো হাউজ
(গ) ওরিয়েন্ট হাউজ
(ঘ) অপেরা হাউজ
✅ সঠিক উত্তর: মার্লবরো হাউজ
ব্যাখ্যা: কমনওয়েলথ সচিবালয় ভবনের নাম মার্লবরো হাউজ। কমনওয়েলথ-এর বর্তমান সদস্য ৫৬টি। উল্লেখ্য, ২০২৬ সালে কমনওয়েলথ-এর ২৮তম শীর্ষ সম্মেলন অ্যান্টিগা ও বার্বুডায় অনুষ্ঠিত হবে
48.
বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত মসজিদটি কত গম্বুজবিশিষ্ট?
(ক) আশি
(খ) একাশি
(গ) ষাট
(ঘ) চৌষট্টি
✅ সঠিক উত্তর: একাশি
ব্যাখ্যা: বাগেরহাটে খান জাহান আলী প্রতিষ্ঠিত ষাটগম্বুজ মসজিদটি একাশিটি (৮১) গম্বুজবিশিষ্ট। মসজিদটি বাংলাদেশের মধ্যযুগের সবচেয়ে বড় মসজিদ। ১৯৮৫ সালে ইউনেস্কো এ মসজিদকে ৩২১তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে।
এই প্রশ্ন সমাধানটি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চান?
PDF ডাউনলোড করুনঅ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য আমাদের Job Exam অ্যাপটি ইনস্টল করুন।
অ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য JobExam অ্যাপটি ইনস্টল করুন। অফলাইনেও পড়তে ও পরীক্ষা দিতে পারবেন