সব এক্সাম
এন এস আই (NSI) ফিল্ড স্টাফ প্রশ্ন সমাধান ২০২৫ (ব্যাখ্যাসহ)
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বা এন এস আই (NSI)-এর ফিল্ড স্টাফ (Field Staff) পদের ২০২৫ সালের নিয়োগ পরীক্ষার ১০০% নির্ভুল প্রশ্ন সমাধান ও ব্যাখ্যা দেখুন।
প্রশ্ন ও সম্পূর্ণ সমাধান
1.
কুলাচার্য বলতে কী বোঝায়?
(ক) প্রধান পুরোহিত
(খ) পরিবারের প্রধান
(গ) প্রধান শিক্ষক
(ঘ) উন্নত জাতের বড়ই
✅ সঠিক উত্তর: প্রধান পুরোহিত
ব্যাখ্যা: কুল+ আচার্য কুলাচার্য সংস্কৃতজাত শব্দ। যার অর্থ প্রধান পুরোহিত হিন্দুদের কুল পুরোহিত বা ধর্মগুরু, বংশপরম্পরাগত পারিবারিক ধর্মোপদেষ্টা।
2.
কোনটি আবিষ্কারের ফলে এখন ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভবপর হচ্ছে?
(ক) ল্যাপটপ
(খ) কম্পিউটার
(গ) মোবাইল
(ঘ) ইন্টারনেট
✅ সঠিক উত্তর: ইন্টারনেট
ব্যাখ্যা: ঘরে বসে অফিসের কাজ করার সুযোগ তৈরি হওয়ার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কার হলো ইন্টারনেট। ডিভাইস হিসেবে কম্পিউটার, ল্যাপটপ ও মোবাইল অপরিহার্য কিন্তু এগুলোর কোনোটিই ইন্টারনেট ছাড়া কার্যকর হতো না।
3.
বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদীর নাম কী?
(ক) হাড়িয়াভাঙ্গা
(খ) নাফ
(গ) যমুনা
(ঘ) ব্রহ্মপুত্র
✅ সঠিক উত্তর: হাড়িয়াভাঙ্গা
ব্যাখ্যা: বাংলাদেশ ও ভারতের পৃথককারী নদী হচ্ছে হাড়িয়াভাঙ্গা। তবে বাংলাদেশ ও মিয়ানমারকে বিভক্তকারী নদী হচ্ছে নাফ
4.
বর্তমানে বাংলাদেশের পুরুষ টি-২০ ক্রিকেট দলের
অধিনায়ক কে?
(ক) মেহেদি হাসান মিরাজ
(খ) মেহেদি হাসান
(গ) লিটন কুমার দাস
(ঘ) তৌহিদ হৃদয়
✅ সঠিক উত্তর: লিটন কুমার দাস
ব্যাখ্যা: বর্তমান বাংলাদেশের পুরুষ টি-২০ ক্রিকেট দলের অধিনায়ক লিটন কুমার দাস। ৪ মে ২০২৫ বিসিবি এ ঘোষণা দেয়।
5.
কত দিন পর পর একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন?
(ক) ৯০ দিন
(খ) ১২০ দিন
(গ) ১০০ দিন
(ঘ) ৯০ দিন
✅ সঠিক উত্তর: ৯০ দিন
ব্যাখ্যা: একজন পূর্ণবয়স্ক সুস্থ মানুষ প্রতি তিনমাস বা ৯০ দিন পর পর রক্ত দিতে পারেন।
6.
বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে?
(ক) কুয়েত
(খ) মালয়েশিয়া
(গ) সংযুক্ত আরব আমিরাত
(ঘ) সৌদি আরব
✅ সঠিক উত্তর: সৌদি আরব
ব্যাখ্যা: BMET-এর ২০২৪ সালের রিপোর্ট অনুযায়ী, বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করেছে সৌদিআরবে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে মালয়েশিয়া।
7.
বিমসটেকের বর্তমান সভাপতি কোন দেশ?
(ক) ভারত
(খ) নেপাল
(গ) বাংলাদেশ
(ঘ) ইংল্যান্ড
✅ সঠিক উত্তর: বাংলাদেশ
ব্যাখ্যা: দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার ৭টি দেশ নিয়ে ১৯৯৭থাইল্যান্ড সালে গঠিত হয় আঞ্চলিক অর্থনৈতিক সংস্থা বিমসটেক। বিমসটেকের বর্তমান সভাপতি বাংলাদেশ। আগামী ২ বছরের জন্য ৪ এপ্রিল ২০২৫ বাংলাদেশকে এ দায়িত্ব প্রদান করা হয়।
8.
ন্যাটোর সদর দপ্তর কোথায়?
(ক) লন্ডন
(খ) দ্য হেগ
(গ) প্যারিস
(ঘ) ব্রাসেলস
✅ সঠিক উত্তর: ব্রাসেলস
ব্যাখ্যা: ৪ এপ্রিল ১৯৪৯ যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটো প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অবস্থিত বেলজিয়ামের ব্রাসেলসে।
9.
সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের কোন স্থানে সন্ত্রাসী হামলা হয়েছে?
(ক) জন্ম
(খ) বোরগাম
(গ) পেহেলগাম
(ঘ) লাদাখ
✅ সঠিক উত্তর: পেহেলগাম
ব্যাখ্যা: ২২ এপ্রিল ২০২৫, ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামের বাইসারান উপত্যকায় বন্দুকধারীদের হামলায় ২৬ জন পর্যটক নিহত হয়। উল্লেখ্য, ভারত সরকার এ হামলার জন্য কাশ্মীর রেজিস্ট্যান্স নামের একটি গোষ্ঠীকে দায়ী করে।
10.
বিশ্বের শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশ কোনটি?
(ক) রাশিয়া
(খ) চীন
(গ) ভারত
(ঘ) যুক্তরাষ্ট্র
✅ সঠিক উত্তর: যুক্তরাষ্ট্র
ব্যাখ্যা: Stockholm International Peace Research Institute-এর মার্চ-২০২৫ এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অস্ত্র রপ্তানিতে বিশ্বের শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র এবং অস্ত্র আমদানিতে শীর্ষ দেশ ইউক্রেন।
11.
বর্তমানে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টার নাম কী?
(ক) জনাব বশির উদ্দিন
(খ) জনাব তৌহিদ হোসেন
(গ) জনাব মাহফুজ আলম
(ঘ) জনাব আসিফ নজরুল
✅ সঠিক উত্তর: জনাব বশির উদ্দিন
ব্যাখ্যা: শেখ বশির উদ্দিন বাংলাদেশের একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ১০ নভেম্বর ২০২৪।
12.
সম্প্রতি জাতিসংঘ মহাসচিবের বাংলাদেশ সফরের প্রধান উদ্দেশ্য কী ছিল?
(ক) মানবিক করিডোর
(খ) অরোহিঙ্গা ইস্যু
(গ) জুলাই বিপ্লব
(ঘ) অর্থনৈতিক সহায়তা
✅ সঠিক উত্তর: অরোহিঙ্গা ইস্যু
ব্যাখ্যা: ১৩ মার্চ ২০২৫, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফরে বাংলাদেশে আসেন। তার এ সফরের প্রধান উদ্দেশ্য ছিল রোহিঙ্গা ইস্যু ও মানবাধিকার।
13.
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নৌ-কমান্ড কত নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল?
(ক) ৮৩
(খ) ২৭
(গ) ১৯
(ঘ) ১০
✅ সঠিক উত্তর: ১০
ব্যাখ্যা: ১৯৭১ সালে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করা হয়। তন্মধ্যে নৌবাহিনী ১০ নম্বর সেক্টরের অন্তর্ভুক্ত ছিল। এটি ছিল একটি ব্যতিক্রম সেক্টর। কারণ এতে কোনো নিয়মিত সেক্টর প্রধান ছিলো না, ছিল না কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমা।
14.
কীসের ভিত্তিতে পূর্ব বাংলায় ভাষা আন্দোলন সংঘটিত হয়েছিল?
(ক) সামাজিক চেতনা
(খ) দ্বিজাতি তত্ত্ব
(গ) বাঙালি জাতীয়তাবাদ
(ঘ) অসাম্প্রদায়িকতা
✅ সঠিক উত্তর: বাঙালি জাতীয়তাবাদ
ব্যাখ্যা: পাকিস্তান সৃষ্টির পর যখন বাংলা ভাষা ও সংস্কৃতির ওপর প্রথম আঘাত আসে তখন বাঙালি জনগণ বিশেষ করে যুবসম্প্রদায় ভাষা, সাহিত্য ও সংস্কৃতি রক্ষার জন্য ঐক্যবদ্ধ সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। শুরু হয় ভাষা আন্দোলন। মূলত তখন থেকেই বাঙালি জাতীয়তাবাদের ভিত্তিতে গড়ে ওঠা পূর্ব বাংলার ভাষা আন্দোলন পরবর্তীতে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ জন্মের পথ সুগম করে।
15.
প্রাচীন বাংলার মৌর্য শাসনের প্রতিষ্ঠাতা কে?
(ক) চন্দ্রগুপ্ত মৌর্য
(খ) অশোক মৌর্য
(গ) সমুদ্র গুপ্ত
(ঘ) কোনোটিই নয়
✅ সঠিক উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
ব্যাখ্যা: ৩২১ খ্রিষ্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য, মৌর্য সম্রাজ্যের প্রতিষ্ঠা করেন। এ সাম্রাজ্যের সময়কাল ছিল খ্রিষ্টপূর্ব ৩২১ অব্দ-১৮৫ অব্দ। উল্লেখ্য, চন্দ্রগুপ্ত মৌর্যের প্রধানমন্ত্রী ছিলেন প্রাচীন আর্যশাস্ত্রবিদ চানক্য (কৌটিল্য)।
16.
২০২৪ সালের গণঅভ্যুত্থানকে কী নামে অভিহিত করা হয়?
(ক) আগস্ট গণঅভ্যুত্থানখ
(খ) বৈষম্যবিরোধী গণঅভুত্থ্যান
(গ) ছাত্র-জনতা গণঅভ্যুত্থান
(ঘ) জুলাই গণঅভ্যুত্থান
✅ সঠিক উত্তর: জুলাই গণঅভ্যুত্থান
ব্যাখ্যা: ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে জুলাই গণঅভ্যুত্থান বা জুলাই বিপ্লব নামে অভিহিত করা হয়। জুলাই বিপ্লব বলতে ২০২৪ সালে কোটা সংস্কারকে কেন্দ্র করে বাংলাদেশে সংঘটিত ছাত্র-জনতার অভ্যুত্থানকে বোঝায়। যা ৫ জুন থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত অগণিত প্রাণ বিসর্জনের মধ্য দিয়ে বিগত ফ্যাসীবাদী সরকারের স্বৈর শাসনের অবসান ঘটায়।
17.
১৯৭১ সালে পাকবাহিনী দ্বারা পরিচালিত অপারেশন এর নাম কী?
(ক) অপারেশন মিড নাইট
(খ) অপারেশন ঢাকা
(গ) অপারেশন সার্চ লাইট
(ঘ) অপারেশন টর্চ লাইট
✅ সঠিক উত্তর: অপারেশন সার্চ লাইট
ব্যাখ্যা: ১৯৭১ সালের ২৫শে মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যার সাংকেতিক নাম ছিল অপারেশন সার্চ লাইট।
18.
বিখ্যাত ক্র্যাক প্লাটুন সদস্যরা মুক্তিযুদ্ধের কোন এলাকায় অপারেশন পরিচালনা করতেন?
(ক) ঢাকা ও আশেপাশে
(খ) চট্টগ্রাম ও আশেপাশে
(গ) যশোর ও আশেপাশে
(ঘ) সিলেট ও আশেপাশে
✅ সঠিক উত্তর: ঢাকা ও আশেপাশে
ব্যাখ্যা: ক্র্যাক প্লাটুন হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন ২নং সেক্টরের অধীন ঢাকা শহরে গেরিলা আক্রমণ পরিচালনাকারী একদল তরুণ মুক্তিযোদ্ধাদের সংগঠিত দল। এ দলটি হিট অ্যান্ড রান পদ্ধতিতে গেরিলা আক্রমণ পরিচালনা করত।
19.
ভাষা আন্দোলনের সময় ছাত্রদের উপর গুলি করা হয়?
(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে
(খ) সোহরাওয়ার্দী উদ্যানে
(গ) ঢাকা মেডিকেল কলেজের সামনে
(ঘ) ঢাকা কলেজের সামনে
✅ সঠিক উত্তর: ঢাকা মেডিকেল কলেজের সামনে
ব্যাখ্যা: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি নূরুল আমিন সরকারের ডাকা ১৪৪ ধারা ভঙ্গ করলে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশ ছাত্র-জনতার ওপর গুলি চালায়। এতে শহিদ হন সালাম, বরকত, রফিক, জব্বার ও শফিউর।
20.
খলিফা মামুন কোথাকার শাসনকর্তা ছিলেন?
(ক) বাগদাদ
(খ) দামেস্ক
(গ) সিরিয়া
(ঘ) ইরান
✅ সঠিক উত্তর: বাগদাদ
ব্যাখ্যা: খলিফা আল মামুন ছিলেন আব্বাসীয় খলিফা হারুনুর রশিদের পুত্র। তার রাজধানী ছিল বাগদাদ। তিনি ৮১৩-৮৩৩ খ্রেষ্টাব্দ পর্যন্ত খেলাফত পরিচালনা করেন।
21.
নিচের কোনটি একবচন নির্দেশক?
(ক) বনে বাঘ থাকে
(খ) শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
(গ) লোকে বলে
(ঘ) মানুষ মরণশীল
✅ সঠিক উত্তর: শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন
ব্যাখ্যা: শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন বাক্যটি একবচন নির্দেশক। অন্যদিকে বিশেষ্য শব্দের একবচনের ব্যবহারেও অনেক সময় বহুবচন বোঝানো হয়। এ নিয়মানুসারে বনে বাঘ থাকে, লোকে বলে ও মানুষ মরণশীল বাক্য তিনটি বহুবচন প্রকাশ করে।
22.
ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন?
(ক) ক্ষমা
(খ) ক্ষমাপ্রার্থী
(গ) ক্ষমার্হ
(ঘ) ক্ষমাপ্রদ
✅ সঠিক উত্তর: ক্ষমার্হ
ব্যাখ্যা: ক্ষমার যোগ্য এর বাক্য সংকোচন ক্ষমার্হ। ক্ষমা
করার ইচ্ছা তিতিক্ষা/চিক্ষমিষা।
23.
খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি কী অর্থে ব্যবহৃত হয়েছে?
(ক) উপকার
(খ) বিধান
(গ) প্রার্থনা
(ঘ) দয়া
✅ সঠিক উত্তর: প্রার্থনা
ব্যাখ্যা: খোদা তোমার মঙ্গল করুন বাক্যটি প্রার্থনা অর্থে ব্যবহৃত হয়েছে। যে বাক্যে ইচ্ছা, প্রার্থনা, উচ্ছ্বাস ইত্যাদি অর্থ প্রকাশিত হয় তাকে ইচ্ছা বা প্রার্থনাসূচক বাক্য বলে।
24.
আষাঢ়ের গল্প বাগধারার অর্থ কী?
(ক) আষাঢ় মাসের গল্প
(খ) মজার গল্প
(গ) আজগুবি গল্প
(ঘ) বৃষ্টির গল্প
✅ সঠিক উত্তর: আজগুবি গল্প
ব্যাখ্যা: আষাঢ়ে গল্প বাগধারার অর্থ আজগুবি গল্প। কিছু গুরুত্বপূর্ণ বাগধারা আক্কেল সেলামি নির্বুদ্ধিতার দণ্ড, আক্কেল গুড়ুম হতবুদ্ধি হওয়া, আকাশ কুসুম অসম্ভব কল্পনা ইত্যাদি।
25.
অস্থি শব্দের অর্থ কী?
(ক) হাড়
(খ) মজ্জা
(গ) মাংস
(ঘ) রক্ত
✅ সঠিক উত্তর: হাড়
ব্যাখ্যা: অস্থি শব্দের অর্থ হাড়,
কঙ্কাল।
26.
নিচের কোনটি বহুবচনবাচক শব্দ?
(ক) রচনাবলি
(খ) পুষ্পকীট
(গ) পণ্ডিতপ্রবর
(ঘ) রত্নগর্ভা
✅ সঠিক উত্তর: রচনাবলি
ব্যাখ্যা: প্রদত্ত অপশনে বহুবচনবাচক শব্দ হলো
রচনাবলি।
প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে সব, সমূহ, আবলি, মালা ইত্যাদি লগ্নক যোগ করতে হয়। যেমন আবলি নিয়মাবলি, রচনাবলি মালা মেঘমালা, পর্বতমালা সমূহ গ্রন্থসমূহ, বৃক্ষসমূহ, সব ভাইসব, পাখিসব।
27.
মন্থর শব্দের অর্থ?
(ক) ঢেউ
(খ) আকাশ
(গ) ধীর
(ঘ) স্বাপদ
✅ সঠিক উত্তর: ধীর
ব্যাখ্যা: মন্থর শব্দের অর্থ ধীর, অলস, দীর্ঘসূত্রী ইত্যাদি।
অন্যদিকে
ঢেউ এর প্রতিশব্দ তরঙ্গ, বীচি, ঊর্মি, কল্লোল, হিল্লোল ইত্যাদি।
28.
Conduct শব্দের পরিভাষা কী?
(ক) স্বভাব
(খ) আচরণ
(গ) চরিত্র
(ঘ) উপস্থাপন
✅ সঠিক উত্তর: আচরণ
ব্যাখ্যা: Conduct শব্দের পরিভাষা আচরণ। আরও গুরুত্বপূর্ণ পরিভাষা Cabinet মন্ত্রিপরিষদ, Census জনশুমারি, Chancellor আচার্য, Circular বিজ্ঞপ্তি, Consumer ভোক্তা, Custom প্রথা ইত্যাদি
29.
পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে কী বলে?
(ক) বচন
(খ) বাক্য
(গ) লিঙ্গ
(ঘ) বাগার্থ
✅ সঠিক উত্তর: লিঙ্গ
ব্যাখ্যা: পুরুষ বা স্ত্রী নির্দেশক সূত্রকে ব্যাকরণে লিঙ্গ বলে। লিঙ্গ চার প্রকার। অন্যদিকে, বচন হলো সংখ্যার ধারণা। শব্দের বৈচিত্র্যময় অর্থ হলো বাগর্থ।
30.
মীর মশাররফ হোসেনের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি?
(ক) বিষাদ সিন্ধু
(খ) জমিদার দর্পণ
(গ) রত্নবর্তী
(ঘ) গো জীবন
✅ সঠিক উত্তর: বিষাদ সিন্ধু
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মুসলিম নাট্যকার ও ঔপন্যাসিক মীর মশাররফ হোসেন রচিত কারবালার প্রান্তরের বিষাদময় ঘটনাবলম্বনে রচিত বিষাদ সিন্ধু তার শ্রেষ্ঠ এবং মহাকাব্যিক উপন্যাস। অন্যদিকে তার রত্নবর্তী (১৮৬৯) বাঙালি মুসলিম সাহিত্যিক রচিত প্রথম উপন্যাস। জমিদার দর্পণ (১৮৭৩) তার রচিত নাটক এবং গো-জীবন (১৮৮৯) প্রবন্ধ।
31.
বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য কী?
(ক) মহাভারত
(খ) মহাশ্মশান
(গ) মেঘনাদবধ কাব্য
(ঘ) অশ্রুমালা
✅ সঠিক উত্তর: মেঘনাদবধ কাব্য
ব্যাখ্যা: মাইকেল মধুসূদন দত্ত রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য মেঘনাদবধ কাব্য (১৮৬১)। সংস্কৃত মহাকাব্য রামায়ণ এর অংশ নিয়ে এ মহাকাব্যটি রচিত হয়। অমিত্রাক্ষর ছন্দে রচিত এ মহাকাব্যের ৯টি সর্গ এবং তিনদিন দুইরাতের ঘটনা বর্ণিত হয়েছে। অন্যদিকে সংস্কৃত ভাষায় ব্যাসদেব রচিত মহাকাব্য মহাভারত। কায়কোবাদ রচিত বাংলা সাহিত্যের সর্ববৃহৎ মহাকাব্য মহাশ্মশান এবং তার রচিত গীতিকাব্য হলো অশ্রুমালা।
32.
বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি কে?
(ক) ভারতচন্দ্র রায়
(খ) নরহরি চক্রবর্তী
(গ) বিজয়গুপ্ত
(ঘ) মুকুন্দরাম
✅ সঠিক উত্তর: ভারতচন্দ্র রায়
ব্যাখ্যা: বাংলা সাহিত্যের প্রথম নাগরিক কবি এবং মধ্যযুগের সর্বশেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর (১৭১২-১৭৬০)। মহারাজ কৃষ্ণচন্দ্রের আদেশে তিনি তার শ্রেষ্ঠ কীর্তি অন্নদামঙ্গল কাব্য রচনা করেন এবং কৃষ্ণচন্দ্রের কাছ থেকে রায়গুণাকর উপাধি পান। অন্যদিকে বিজয়গুপ্ত ও মুকুন্দরাম চক্রবর্তী যথাক্রমে মনসামঙ্গল ও চণ্ডীমঙ্গল কাব্যের প্রধান কবি।
33.
বিভক্তি যুক্ত না হলে সেখানে কোন বিভক্তি হয়?
(ক) ষষ্ঠী
(খ) সপ্তমী
(গ) দ্বিতীয়া
(ঘ) শূন্য
✅ সঠিক উত্তর: শূন্য
ব্যাখ্যা: বিভক্তি যুক্ত না হলে বা বিভক্তি চিহ্ন স্পষ্ট না হলে সেখানে শূন্য বিভক্তি আছে মনে করা হয়। বাংলা শব্দ বিভক্তি সাত প্রকার প্রথমা বা শূন্য, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী ও সপ্তমী। শূন্য বিভক্তি ছাড়া অন্যান্য বিভক্তির চিহ্ন বর্ণ, বর্ণসমষ্টি বা শব্দের সাহায্যে তৈরি হয়।
34.
আচার এর বিপরীত শব্দ কী?
(ক) অনাচার
(খ) দূরাচার
(গ) সুআচার
(ঘ) মিষ্টি
✅ সঠিক উত্তর: অনাচার
ব্যাখ্যা: আচার এর অর্থ হলো ব্যবহার, সদাচার, যার বিপরীত অর্থ হলো অনাচার। আরও গুরুত্বপূর্ণ কয়েকটি বিপরীত শব্দ আকস্মিক চিরন্তন, আপদ-নিরাপদ, আদিষ্ট নিষিদ্ধ, আরোহণ অবরোহণ ইত্যাদি।
35.
নবান্ন এর সঠিক সন্ধিবিচ্ছেদ কী?
(ক) নবা + অন্ন
(খ) নবান্ন
(গ) নব+আন্ন
(ঘ) নব + অন্ন
✅ সঠিক উত্তর: নব + অন্ন
ব্যাখ্যা: অ-কার কিংবা আ-কারের পর অ-কার কিংবা আ-কার থাকলে উভয়ে মিলে আ-কার হয়, আ-কার পূর্ববর্তী ব্যয়নের সঙ্গে যুক্ত হয়। যেমন নব অন্ন নবান্ন, নর + অধম নরাধম, হিম আলয় হিমালয় ইত্যাদি।
36.
আকাশ শব্দের প্রতিশব্দ কী?
(ক) গগন
(খ) কিরণ
(গ) কানন
(ঘ) অসীম
✅ সঠিক উত্তর: গগন
ব্যাখ্যা: আকাশ শব্দের প্রতিশব্দ গগন, আসমান, অম্বর, ব্যোম, নভঃ, নভোমণ্ডল, অন্তরীক্ষ, শূন্য, খ, অনন্ত, দ্যু, ছয়ালোক, অভ্র, নীলিমা ইত্যাদি।
37.
মুক অর্থ কী?
(ক) বোবা
(খ) অন্ধ
(গ) মুখ
(ঘ) অবাক
✅ সঠিক উত্তর: বোবা
ব্যাখ্যা: মুক একটি বিশেষণ পদ যার অর্থ বোবা, কেশক্তি রহিত, কথা বলতে পারে না এমন। এর ইবাচক শব্দ হলো মুকী।
38.
স্কার্ভি রোগ কীসের অভাবে হয়ে থকে?
(ক) ভিটামিন ডি
(খ) ভিটামিন এ
(গ) ভিটামিন বি
(ঘ) ভিটামিন সি
✅ সঠিক উত্তর: ভিটামিন সি
ব্যাখ্যা: ভিটামিন সি-এর অভাবে স্কার্ভি রোগ হয়। এছাড়া ভিটামিন এ-এর অভাবে রাতকানা, ভিটামিন বি-এর অভাবে বেরিবেরি, ভিটামিন ডি-এর অভাবে রিকেটস রোগ হয়।
39.
নিচের কোনটি সোস্যাল প্লাটফর্ম নয়?
(ক) Facebook
(খ) Instagram
(গ) Twitter
(ঘ) Bing
✅ সঠিক উত্তর: Bing
ব্যাখ্যা: Twitter (বর্তমান নাম X), Instagram, Facebook, WhatsApp ইত্যাদি হচ্ছে সোস্যাল প্লাটফর্ম। অপরদিকে Bing, Google, Yahoo ইত্যাদি হচ্ছে ওয়েব সার্চ ইঞ্জিন।
40.
The man-my house was a good man?
(ক) to whom I sell
(খ) to who I sell
(গ) to whom I sold
(ঘ) none of the above
✅ সঠিক উত্তর: to whom I sold
ব্যাখ্যা: কারও প্রতি ক্রিয়ার প্রয়োগ বোঝাতে preposition-এর object হিসেবে সাধারণত to whom ব্যবহৃত হয়। আর past form-এর sentence হওয়ায় এখানে sell-এর past form sold বসবে।
41.
Which of the following is not a singular number?
(ক) Child
(খ) Fruit
(গ) People
(ঘ) Cat
✅ সঠিক উত্তর: People
ব্যাখ্যা: প্রদত্ত অপশনসমূহের মধ্যে people ব্যতীত তিনটিই singular / Child, fruit এবং cat-এর plural form যথাক্রমে children, fruits, cats.
42.
What parts of speech substitutes for noun?
(ক) Pronoun
(খ) Verb
(গ) Conjunction
(ঘ) Noun
✅ সঠিক উত্তর: Pronoun
ব্যাখ্যা: Noun-এর পরিবর্তে ব্যবহৃত হওয়া parts of speech-কে pronoun বলা হয়। যেমন: he, she, they, it প্রভৃতি
43.
What is the singular form of the word leaves?
(ক) Leef
(খ) Leaf
(গ) Leif
(ঘ) Leafs
✅ সঠিক উত্তর: Leaf
ব্যাখ্যা: Leaves শব্দটি plural form-এ রয়েছে। এর singular form হলো leaf।
44.
What parts of speech connects words or groups of words?
(ক) Preposition
(খ) Adverb
(গ) Conjunction
(ঘ) Pronoun
✅ সঠিক উত্তর: Conjunction
ব্যাখ্যা: যেসব word দুই বা এর অধিক word, phrase কিংবা sentence যুক্ত করে তাদের conjunction বা সংযোজক বলে। যেমন: and, or, but, although প্রভৃতি।
45.
Find out the preposition in the given sentence. Ali stood under the tree?
(ক) Ali
(খ) under
(গ) stood
(ঘ) the tree
✅ সঠিক উত্তর: under
ব্যাখ্যা: Preposition সাধারণত noun বা pronoun-এর পূর্বে বসে sentence-এর অন্যান্য শব্দের সাথে তাদের সম্পর্ক তৈরি করে। উক্ত senterice-এ under শব্দটি preposition
46.
Find out the preposition in the given sentence. He was talking about the cricket match?
(ক) he
(খ) was talking
(গ) about
(ঘ) the cricket match
✅ সঠিক উত্তর: about
ব্যাখ্যা: Preposition সাধারণত noun বা pronoun-এর পূর্বে বসে sentence-এর অন্যান্য শব্দের সাথে তাদের সম্পর্ক তৈরি করে। উক্ত sentence-এ about শব্দটি preposition।
47.
Choose the right Answer: William Shakespeare
is the poet of?
(ক) 16/17th century
(খ) 18/19th century
(গ) 11/12th century
(ঘ) 13/14th century
✅ সঠিক উত্তর: 16/17th century
ব্যাখ্যা: ইংরেজি সাহিত্যের সর্বশ্রেষ্ঠ নাট্যকার ও কবি হিসেবে স্বীকৃত উইলিয়াম শেকসপিয়রের জীবনকাল ১৫৬৪-১৬১৬ খ্রিষ্টাব্দ। অর্থাৎ ১৬ শতক থেকে ১৭ শতক।
48.
There is no rose but thorn-এর যথার্থ বাংলা ভাবানুবাদ হচ্ছে?
(ক) দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
(খ) গোলাপের কাঁটা থাকে না
(গ) কাঁটা আছে গোলাপ নেই
(ঘ) সেখানে কোন গোলাপ নেই কিন্তু কাঁটা আছে
✅ সঠিক উত্তর: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
ব্যাখ্যা: There is no rose but thorn-এর যথার্থ বাংলা ভাবানুবাদ হলো- দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে?
49.
Change the following sentence from passive voice to active voice. The students are being questioned the teacher?
(ক) The teacher was questioning the students.
(খ) The teacher is questioning the students.
(গ) The teacher will be questioning the students.
(ঘ) The teacher has been questioning the students.
✅ সঠিক উত্তর: The teacher is questioning the students.
ব্যাখ্যা: Present continuous tense-এর passive voice-কে active voice-এ রূপান্তরের নিয়ম: object-এর subject + person অনুযায়ী be verb (am/is/are) + মূল verb-এর সাথে ing যুক্ত হবে + subject-এর object + extension। এ নিয়মে সঠিক উত্তর (খ)।
50.
Change the following from Passive voice to Active voice. I am being helped by my brother?
(ক) My brother is helping me.
(খ) My brother will be helping me.
(গ) My brother was helping me.
(ঘ) My brother helped me.
✅ সঠিক উত্তর: My brother is helping me.
ব্যাখ্যা: Present continuous tense-এর passive voice-কে active voice-এ রূপান্তরের নিয়ম: object-এর subject + person অনুযায়ী be verb (am/is/are) + মূল verb-এর সাথে ing যুক্ত হবে + subject-এর object + extension /এ নিয়মে সঠিক উত্তর (ক)।
51.
Which noun is the masculine counterpart of the lady?
(ক) Gentleman
(খ) Human
(গ) People
(ঘ) Uncle
✅ সঠিক উত্তর: Gentleman
ব্যাখ্যা: Lady শব্দটির masculine counterpart হলো Gentleman/
52.
Choose the feminine form of the masculine noun Eagle?
(ক) She-eagle
(খ) Ewe
(গ) Eagle
(ঘ) Eagelin
✅ সঠিক উত্তর: She-eagle
ব্যাখ্যা: Eagle শব্দটির feminine gender হলো she-eagle |
53.
Identify the tense in the following sentence. I was dancing on the stage?
(ক) Past indefinite tense
(খ) Paste continuous tense
(গ) Past perfect tense
(ঘ) Past perfect continuous tense
✅ সঠিক উত্তর: Paste continuous tense
ব্যাখ্যা: Sub + person অনুযায়ী auxiliary verb (was/were) + মূল verb-এর সাথে ing + extension নিয়মটি past continuous tense-এর।
54.
Identify the tense in the given sentence. I went to school?
(ক) Past indefinite tense
(খ) Past continuous tense
(গ) Past perfect tense
(ঘ) Past perfect continuous tense
✅ সঠিক উত্তর: Past indefinite tense
ব্যাখ্যা: Sub + মূল verb-এর past form + extension structure-টি past indefinite tense-এর।
55.
The negative Zubayer goes to school.is Zubayer to school?
(ক) does not go
(খ) is not going
(গ) was not going
(ঘ) has not gone
✅ সঠিক উত্তর: does not go
ব্যাখ্যা: প্রদত্ত sentence-টি present indefinite tense-এর sentence। তাই এর negative form: subject + do/does + not + verb-এর present form + extension নিয়মে হবে। এখানে subject Zubayer 3rd person singular number হওয়ায় does not go সঠিক উত্তর।
56.
Which one is correct spelling of toxic element?
(ক) Poisone
(খ) Poison
(গ) Poisne
(ঘ) Poysone
✅ সঠিক উত্তর: Poison
ব্যাখ্যা: বিষাক্ত পদার্থ বোঝাতে সঠিক বানান poison (বিষ)
57.
Which one is correct spelling of an educational institution?
(ক) University
(খ) Unniversity
(গ) Univirsity
(ঘ) Univirsity
✅ সঠিক উত্তর: University
ব্যাখ্যা: শিক্ষাপ্রতিষ্ঠান অর্থে সঠিক বানান University (বিশ্ববিদ্যালয়)।
58.
A cow is - than an elephant?
(ক) smaller
(খ) bigger
(গ) longer
(ঘ) shorter
✅ সঠিক উত্তর: smaller
ব্যাখ্যা: তুলনামূলক ছোটো বোঝাতে small-এর comparative
৫৪ খ
form smaller ব্যবহৃত হয়।
59.
An open secret means?
(ক) Secret not known to all
(খ) a hidden secret
(গ) a secret known to all
(ঘ) None of them
✅ সঠিক উত্তর: a secret known to all
ব্যাখ্যা: Open secret idiom-টির অর্থ এমন গোপন বিষয় যা সকলেই জানে, অর্থাৎ a secret known to all.
60.
is my hobby?
(ক) To swim
(খ) Swim
(গ) Swimming
(ঘ) For swimming
✅ সঠিক উত্তর: Swimming
ব্যাখ্যা: Verb + ing কখনো কখনো subject হিসেবে কাজ করে। তখন একে gerund বলা হয়। যেমন: Gardening is my hobby!
61.
Choose the correct option. This is beautiful book?
(ক) a
(খ) an
(গ) the
(ঘ) Both an and the
✅ সঠিক উত্তর: a
ব্যাখ্যা: সাধারণত যখন কোনো adjective একটি noun phrase-এর অংশ হয় তখন এর পূর্বে ixrvel/consonant অনুযায়ী article বসে। এক্ষেত্রে সঠিক উত্তর (ক)।
এই প্রশ্ন সমাধানটি পিডিএফ হিসেবে ডাউনলোড করতে চান?
PDF ডাউনলোড করুনঅ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য আমাদের Job Exam অ্যাপটি ইনস্টল করুন।
অ্যাপ ইনস্টল করুন
ভালো অভিজ্ঞতার জন্য JobExam অ্যাপটি ইনস্টল করুন। অফলাইনেও পড়তে ও পরীক্ষা দিতে পারবেন