সমাজসেবা অধিদপ্তর স্পেশাল মডেল টেষ্ট ১

1. $(x+y)^2 - (x-y)^2 = কত?$
ক. xy
খ. 2xy
গ. 3xy
ঘ. 4xy
সঠিক উত্তর: 4xy
ব্যাখ্যা:
$এটি বীজগণিতের একটি সরাসরি সূত্র। (a+b)^2 - (a-b)^2 = 4ab। সেই সূত্র অনুযায়ী (x+y)^2 - (x-y)^2 এর মান হবে 4xy।$
2. Parts of speech কত প্রকার?
ক. two
খ. eight
গ. three
ঘ. five
সঠিক উত্তর: eight
ব্যাখ্যা:
ইংরেজি ব্যাকরণে Parts of speech মোট ৮ প্রকার। এগুলো হলো: Noun, Pronoun, Adjective, Verb, Adverb, Preposition, Conjunction এবং Interjection।
3. ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি?
ক. ৪৫
খ. ৬০
গ. ৯০
ঘ. ১৮০
সঠিক উত্তর: ১৮০
ব্যাখ্যা:
যেকোনো ত্রিভুজের তিনটি ভেতরের কোণ যোগ করলে সবসময় ১৮০ ডিগ্রি হয়। এটি জ্যামিতির একটি অন্যতম মৌলিক সূত্র।
4. ৬ ইঞ্চি × ৬ ইঞ্চি = কত?
ক. ৩৬ ইঞ্চি
খ. ৩৬ বর্গ ইঞ্চি
গ. ৩ ফুট
ঘ. ৩ বর্গফুট
সঠিক উত্তর: ৩৬ বর্গ ইঞ্চি
ব্যাখ্যা:
ক্ষেত্রফল বের করার সময় একই একক দুবার গুণ হলে তা বর্গ হয়ে যায়। এখানে ৬ × ৬ = ৩৬ এবং ইঞ্চি × ইঞ্চি = বর্গ ইঞ্চি। তাই উত্তর হবে ৩৬ বর্গ ইঞ্চি।
5. All at once phrase এর অর্থ হলো —
ক. Suddenly
খ. Quickly
গ. Gradually
ঘ. Slowly
সঠিক উত্তর: Suddenly
ব্যাখ্যা:
All at once একটি ইংরেজি Idiom বা বাগধারা। এর অর্থ হলো হঠাৎ করে বা অপ্রত্যাশিতভাবে । এর সমার্থক শব্দ হলো Suddenly ।
6. নিচের কোনটি Conjunction এর উদাহরণ?
ক. very
খ. our
গ. or
ঘ. for
সঠিক উত্তর: or
ব্যাখ্যা:
Conjunction হলো এমন শব্দ যা দুটি শব্দ বা বাক্যকে যুক্ত করে। or , and , but এগুলো Conjunction-এর উদাহরণ। or মানে অথবা , যা দুটি বিকল্পকে যুক্ত করতে ব্যবহৃত হয়।
7. মোদের গরব, মোদের আশা/আ মরি বাংলা ভাষা গানের রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. আবদুল গাফফার চৌধুরী
ঘ. অতুলপ্রসাদ সেন
সঠিক উত্তর: অতুলপ্রসাদ সেন
ব্যাখ্যা:
এই বিখ্যাত দেশাত্মবোধক গানটি রচনা করেছেন প্রখ্যাত বাঙালি গীতিকার ও সুরকার অতুলপ্রসাদ সেন। গানটিতে বাংলা ভাষার প্রতি গভীর ভালোবাসা প্রকাশ পেয়েছে।
8. পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?
ক. কারক
খ. সমাস
গ. অনুসর্গ
ঘ. সন্ধি
সঠিক উত্তর: সন্ধি
ব্যাখ্যা:
ব্যাকরণের ভাষায়, দ্রুত উচ্চারণের ফলে পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের একত্র হওয়াকে সন্ধি বলে। যেমন: বিদ্যা + আলয় = বিদ্যালয়। এখানে আ এবং আ মিলে একটি আ হয়েছে।
9. We কোন person?
ক. first
খ. second
গ. third
ঘ. fourth
সঠিক উত্তর: first
ব্যাখ্যা:
যে কথা বলে সে First person (উত্তম পুরুষ)। I (আমি) এবং We (আমরা)—এই দুটি হলো First person। You (তুমি/তোমরা) হলো Second person এবং বাকি সব Third person।
10. Everyone should ____ the truth.
ক. speak
খ. speaking
গ. spoken
ঘ. to speak
সঠিক উত্তর: speak
ব্যাখ্যা:
Should একটি Modal verb (যেমন- can, could, shall, should, will, would)। Modal verb-এর পর সবসময় মূল verb-এর Present form (Base form) বসে। তাই এখানে speak হবে।

অফলাইনে পড়ার জন্য পিডিএফটি সংগ্রহ করুন

PDF ডাউনলোড করুন
অ্যাপ ইনস্টল করুন
স্মুথ এক্সপেরিয়েন্স এবং অফলাইন সুবিধার জন্য আমাদের Job Exam অ্যাপটি ইনস্টল করুন।