বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সহকারী ব্যবস্থাপক (সাধারণ) প্রশ্ন সমাধান ২০২১ | Job Exam

1. ধন্যাত্মক দ্বিরুক্তি কোনটি?
ক. বাড়াবাড়ি
খ. ডিগবাজি
গ. পটাপট
ঘ. পায়ে পায়ে
সঠিক উত্তর: পটাপট
ব্যাখ্যা:
অবিমিশ্র বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে পদদ্বিত্ব বলে। পদদ্বিত্ব তিন ধরনের: অনুকার দ্বিত্ব, ধ্বন্যাত্মক দ্বিত্ব ও পুনরাবৃত্ত দ্বিত্ব। কোনো প্রাকৃতিক ধ্বনির অনুকরণে যেসব শব্দ তৈরি হয়, সেগুলোকে ধ্বন্যাত্মক শব্দ বলে। যেমন- কুট কুট, কঁত কঁত, কুটুস-কুটুস, খক খক, খুটুর-খুটুর, টুং টুং। কিছু ক্ষেত্রে ধ্বন্যাত্মক দ্বিত্বের মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। যেমন- খপাখপ, গবাগব, দনাদন, পটাপট।
2. কোন শব্দের নারীবাচক শব্দ হয় না?
ক. শিক্ষক
খ. গুরু
গ. বাঘ
ঘ. সভাপতি
সঠিক উত্তর: সভাপতি
ব্যাখ্যা:
কতগুলো শব্দে কেবল পুরুষবাচক বোঝায়। যেমন: সভাপতি, কৃতদার, অকৃতদার, কবিরাজ, ঢুলী, যোদ্ধা। কয়েকটি নিত্য স্ত্রীবাচক শব্দ হলো- সতী, সৎমা, এয়ো, দাই, সধবা। শিক্ষক-শিক্ষিকা, গুরু-গুরূপত্নী, বাঘ-বাঘিনী।
3. কাজটা ভালো দেখায় না- এটি কোন বাচ্যের উদাহরণ?
ক. কর্তৃবাচ্য
খ. কর্মবাচ্য
গ. ভাববাচ্য
ঘ. কর্মকর্তৃবাচ্য
সঠিক উত্তর: কর্মকর্তৃবাচ্য
ব্যাখ্যা:
যে বাক্যে কর্মপদই কর্তৃস্থানীয় হয়ে বাক্য গঠন করে তাকে কর্মকর্তৃবাচ্য বলে। যেমন- ১. সুতি কাপড় অনেক দিন টেকে। ২. বাঁশি বাজে এ মধুর লগনে। ৩. কাজটা ভালো দেখায় না।
4. নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়?
ক. ছাপা + খানা
খ. জন + অক
গ. রাঁধ + উনি
ঘ. কাঁদ + না
সঠিক উত্তর: ছাপা + খানা
ব্যাখ্যা:
খানা প্রত্যয় যোগে গঠিত বিদেশি তদ্ধিত প্রত্যয়- ছাপা + খানা = ছাপাখানা, বৈঠক + খানা = বৈঠকখানা। √জন + অক = জনক, √রাঁধ + উনি = রাঁধুনি, √কাঁদ + না = কান্না > কান্না কৃৎ প্রত্যয় সাধিত শব্দ।
5. বাংলা ভাষায় মৌলিক ব্যঞ্জনধ্বনির সংখ্যা কত?
ক. ৩০
খ. ৩২
গ. ৩৭
ঘ. ৩৯
সঠিক উত্তর: ৩০
ব্যাখ্যা:
ভাষার ক্ষুদ্রতম একককে ধ্বনি বলে। বাংলা ভাষায় ৩৭টি মৌলিক ধ্বনি রয়েছে। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি ৭টি এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি ৩০টি।
6. রূপতত্ত্বের অন্তর্ভুক্ত কোনটি?
ক. প্রতিশব্দ
খ. বাগধারা
গ. ক্রিয়াবিশেষণ
ঘ. উক্তি
সঠিক উত্তর: ক্রিয়াবিশেষণ
ব্যাখ্যা:
ব্যাকরণের প্রধান ও মৌলিক আলোচ্য বিষয় চারটি। যথা: ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্ব। রূপতত্ত্বের আলোচ্য বিষয় - বিশেষ্য, সর্বনাম, বিশেষণ, ক্রিয়া, ক্রিয়াবিশেষণ ইত্যাদি।
7. কোনটি ভাষাবংশের নাম নয়?
ক. আফ্রিকীয়
খ. দ্রাবিড়ীয়
গ. ইন্দো-ইউরোপীয়
ঘ. হিস্পানি
সঠিক উত্তর: হিস্পানি
ব্যাখ্যা:
পৃথিবীর ভাষাগুলোকে ইন্দো-ইউরোপীয়, চীনা-তিব্বতীয়, আফ্রিকীয়, সেমীয়-হেমীয়, দ্রাবিড়ীয়, অস্ট্রো-এশীয় প্রভৃতি ভাষা-পরিবারে ভাগ করা হয়ে থাকে। ইংরেজি, জার্মান, ফরাসি, হিস্পানি, রুশ, পর্তুগিজ, ফারসি, হিন্দি, উর্দু, নেপালি প্রভৃতি ভাষার মতো বাংলা ভাষাও ইন্দো-ইউরোপীয় ভাষা-পরিবারের সদস্য। হিস্পানি কোনো ভাষা পরিবারের নাম নয়।
8. বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলে প্রচলিত উপভাষার নাম কী?
ক. পশ্চিমা
খ. পূর্বী
গ. বরেন্দ্রী
ঘ. রাঢ়ি
সঠিক উত্তর: বরেন্দ্রী
ব্যাখ্যা:
অঞ্চলভিত্তিক মানুষের মুখের ভাষাকে আঞ্চলিক ভাষা বা উপভাষা বলে। বাংলাদেশের উত্তর-পশ্চিম অঞ্চল-এ বরেন্দ্রী উপভাষা প্রচলিত।
9. The deadline was nearby, so Mrs. Jamila had her students ____ their essays.
ক. completing
খ. to complete
গ. complete
ঘ. completed
সঠিক উত্তর: complete
ব্যাখ্যা:
একটি কাজ ব্যক্তি নিজে না করে অন্যকে দিয়ে করানো বুঝাতে causative verb ব্যবহৃত হয়। Make, let, help, have, get causative verb হিসেবে ব্যবহৃত হয়। Have causative verb এর পর যদি doer থাকে তাহলে main verb এর base form হয়। আলোচ্য বাক্যটিতে had এর পর doer/person (her students) আছে বলে main verb এর base form (complete) বসবে।
10. My husband asked him if he’d ever been convicted ____ a crime.
ক. of
খ. with
গ. on
ঘ. by
সঠিক উত্তর: of
ব্যাখ্যা:
আদালতে আনুষ্ঠানিকভাবে কাউকে দোষী সাব্যস্ত করলে convict-এর পরে of বসে।
11. Rashed, two of ____ brothers attend primary school, wishes to be a school teacher after his graduation.
ক. them
খ. which
গ. whom
ঘ. whose
সঠিক উত্তর: whose
ব্যাখ্যা:
কোনো ব্যক্তি সম্বন্ধে আরও বেশি তথ্য দেয়ার জন্য whose ব্যবহৃত হয়। তাছাড়া whose possessive এর মতো কাজ করে, যার পরে অন্য একটি noun বসে।
12. Antonym of FALLACY is:
ক. Truth
খ. Abandon
গ. Oblique
ঘ. Freedom
সঠিক উত্তর: Truth
ব্যাখ্যা:
Fallacy (মিথ্যা ধারণা অথবা যাকে লোকে সত্য বলে মনে করে অথবা কোনোকিছু সম্বন্ধে মিথ্যা চিন্তা-ভাবনা) শব্দের বিপরীত শব্দ হলো Truth.
13. What is the meaning of idiom ‘pour cold water on’?
ক. Discourage
খ. Encourage
গ. To be calm
ঘ. Deceive
সঠিক উত্তর: Discourage
ব্যাখ্যা:
Pour cold water on অর্থ কোনো কিছুর সমালোচনা করা অথবা কোনো কিছুর বিপক্ষে কারণ দেখানো (Discourage)।
14. Choose the word that is spelled correctly?
ক. Anniversary
খ. Aniverssary
গ. Aniversary
ঘ. Anniversarry
সঠিক উত্তর: Anniversary
ব্যাখ্যা:
প্রদত্ত অপশনগুলোর মধ্যে সঠিক Anniversary অর্থ বার্ষিকী, বার্ষিক অনুষ্ঠান ইত্যাদি।
15. Passive Voice of ‘They held a meeting very early’.
ক. A meeting is held by them very early.
খ. A meeting will be held by them very early.
গ. A meeting was hold by them very early.
ঘ. A meeting was held by them very early.
সঠিক উত্তর: A meeting was held by them very early.
ব্যাখ্যা:
প্রদত্ত বাক্যটি past tense-এ রয়েছে। কাজেই subject হিসেবে a meeting-এর পরে was বসবে ও v3 হিসেবে held বসবে। এরপর by যুক্ত হয়ে them ও বাকি অংশ বসবে। Passive: A meeting was held by them very early.
16. Synonym of ENCROACH is -
ক. spread out
খ. infest
গ. weaken
ঘ. trespass
সঠিক উত্তর: trespass
ব্যাখ্যা:
Encroach (সীমালঙ্ঘন করা) এর Synonym হলো Trespass.
17. If the ratio of the area of a sector to the area of the circle is 3:5, what is the ratio of the length of the arc in the sector to the circumference of the circle?
ক. 3/5
খ. 2/7
গ. 1/3
ঘ. 1/2
সঠিক উত্তর: 3/5
ব্যাখ্যা:
আমরা জানি, বৃত্তকলার ক্ষেত্রফল = (θ / 360°) × πr² এবং বৃত্তের ক্ষেত্রফল = πr²। প্রশ্নমতে, {(θ / 360°) × πr²} / πr² = 3/5 => θ / 360° = 3/5। বৃত্তকলার চাপের দৈর্ঘ্য = (θ / 360°) × 2πr এবং বৃত্তের পরিধি = 2πr। নির্ণেয় অনুপাত = বৃত্তকলার চাপের দৈর্ঘ্য : বৃত্তের পরিধি = {(θ / 360°) × 2πr} / 2πr = θ / 360° = 3/5।
18. x² - (a + b) x + ab = 0; x = ?
ক. a, b
খ. a
গ. b
ঘ. ab
সঠিক উত্তর: a, b
ব্যাখ্যা:
প্রদত্ত রাশি: x² - (a + b)x + ab = 0 => x² - ax - bx + ab = 0 => x(x - a) - b(x - a) = 0 => (x - a) (x - b) = 0। সুতরাং x = a, b।
19. When a plot is sold for Tk. 18,700, the owner loses 15%. At what price must that plot be sold in order to gain 15%?
ক. Tk. 21,000
খ. Tk. 22,500
গ. Tk. 25,300
ঘ. Tk. 25,800
সঠিক উত্তর: Tk. 25,300
ব্যাখ্যা:
15% ক্ষতিতে বিক্রয়মূল্য = (100 - 15) = 85 টাকা। বিক্রয়মূল্য 85 টাকা হলে ক্রয়মূল্য 100 টাকা। বিক্রয়মূল্য 18,700 টাকা হলে ক্রয়মূল্য = (100 × 18,700) / 85 = 22,000 টাকা। আবার, 15% লাভে বিক্রয়মূল্য = (100 + 15) টাকা = 115 টাকা। ক্রয়মূল্য 100 টাকা হলে বিক্রয়মূল্য 115 টাকা। ক্রয়মূল্য 22,000 টাকা হলে বিক্রয়মূল্য = (115 × 22,000) / 100 = 25,300 টাকা।
20. Two bikes start at the same time from two destination 300 km apart and travel towards each other. If they cross each other at a distance of 130 km from one of the destinations, what is the ratio of their speeds?
ক. 17:13
খ. 7:3
গ. 1:3
ঘ. 2:3
সঠিক উত্তর: 17:13
ব্যাখ্যা:
দেয়া আছে, গন্তব্যস্থলের দূরত্ব 300 কিমি। ধরি, ১ম বাইকের গতি v₁ ও ২য় বাইকের গতি v₂। প্রশ্নমতে, 130 / v₁ = 170 / v₂ [কারণ, সময় = দূরত্ব / বেগ]। ∴ v₂:v₁ = 17:13
21. The total cost of flooring a room at Tk. 8.50 per square meter is Tk. 510. If the length of the room is 8m, what is its breadth?
ক. 7.5 m
খ. 8.5 m
গ. 10.5 m
ঘ. 12.5 m
সঠিক উত্তর: 7.5 m
ব্যাখ্যা:
আমরা জানি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল = দৈর্ঘ্য × প্রস্থ। এখানে, ঘরের ক্ষেত্রফল = 510 / 8.50 = 60 বর্গমিটার। প্রশ্নমতে, 8 × প্রস্থ = 60 [কারণ, দৈর্ঘ্য = 8 মিটার]। => প্রস্থ = 60 / 8। ∴ প্রস্থ = 7.5
22. A worker union contract specifies a 6% salary increase plus a Tk. 450 bonus for each worker. For a worker, this is equivalent to 8% salary increase. What was this worker s salary before the new contract?
ক. 21,500
খ. 22,000
গ. 22,500
ঘ. 23,500
সঠিক উত্তর: 22,500
ব্যাখ্যা:
মনে করি, পূর্বে কর্মীর বেতন ছিল x টাকা। 6% বৃদ্ধিতে বেতন = x × (106 / 100) = 106x / 100 টাকা। এবং 8% বৃদ্ধিতে বেতন = x × (108 / 100) = 108x / 100 টাকা। প্রশ্নমতে, 106x / 100 + 450 = 108x / 100 => 108x / 100 - 106x / 100 = 450 => 2x / 100 = 450। ∴ x = 22,500
23. 4x = 52, x² - 5² = ?
ক. 81
খ. 9
গ. 144
ঘ. 12
সঠিক উত্তর: 144
ব্যাখ্যা:
দেয়া আছে, 4x = 52 => x = 52 / 4। ∴ x = 13। ∴ x² - 5² = 13² - 5² = 169 - 25 = 144
24. How many cantons (states) are there in Switzerland?
ক. 10
খ. 15
গ. 25
ঘ. 26
সঠিক উত্তর: 26
ব্যাখ্যা:
সুইজারল্যান্ড ইউরোপে অবস্থিত এবং ইউরোপীয় ইউনিয়ন বহির্ভূত একটি রাষ্ট্র। দেশটির রাজধানী বার্ন এবং বৃহত্তম নগরী জুরিখ। দেশটির মোট প্রদেশ ২৬টি।
25. Which among the following is popular as Windy City?
ক. Venice
খ. Chicago
গ. New York
ঘ. Tokyo
সঠিক উত্তর: Chicago
ব্যাখ্যা:
Chicago-কে Windy City বা বাতাসের শহর বলা হয়।
26. Who was the first Governor General of India?
ক. Warren Hastings
খ. William Bentick
গ. Lord Delhousie
ঘ. Lord Canning
সঠিক উত্তর: Warren Hastings
ব্যাখ্যা:
ওয়ারেন হেস্টিংস ১৭৭২ সালে বাংলার গভর্নর নিযুক্ত হন। তিনি ভারতে সাম্রাজ্যবাদ বিস্তারের প্রথম সূচনা করেন। এডমন্ড বার্ক তাকে মানবজাতির শত্রু বলে অভিহিত করেন। তিনি ১৭৭২ সালে দ্বৈতশাসন ব্যবস্থা বিলুপ্ত করেন। তিনি উপমহাদেশে রাজস্ব বোর্ড স্থাপন করেন।
27. The currency of Ethiopia is -
ক. Dobra
খ. Dong
গ. Rand
ঘ. Birr
সঠিক উত্তর: Birr
ব্যাখ্যা:
ইথিওপিয়ার মুদ্রার নাম বির (Birr)।
28. Who has won the US Open 2021 men s singles title?
ক. Daniil Medvedev
খ. Dominic Thiem
গ. Novak Djokovic
ঘ. Roger Federer
সঠিক উত্তর: Daniil Medvedev
ব্যাখ্যা:
২০২১ সালের ইউএস ওপেন পুরুষ এককে চ্যাম্পিয়ন হন দানিল মেদভেদেভ (Daniil Medvedev)।
29. Who is the current Prime Minister of Japan?
ক. Noda Yoshihiko
খ. Fumio Kishida
গ. Yoshihide Suga
ঘ. Shinzo Abe
সঠিক উত্তর: Fumio Kishida
ব্যাখ্যা:
জাপানের বর্তমান প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। তার দলের নাম লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)। তিনি ৪ অক্টোবর ২০২১ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।
30. Who won the Nobel Prize 2021 in literature?
ক. Louise Gluck
খ. Abdulrazak Gurnah
গ. Olga Tokarczuk
ঘ. Kazuo Ishiguro
সঠিক উত্তর: Abdulrazak Gurnah
ব্যাখ্যা:
২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন আব্দুলরাজাক গুরনাহ (তানজানিয়া)।

অফলাইনে পড়ার জন্য পিডিএফটি সংগ্রহ করুন

PDF ডাউনলোড করুন
অ্যাপ ইনস্টল করুন
স্মুথ এক্সপেরিয়েন্স এবং অফলাইন সুবিধার জন্য আমাদের Job Exam অ্যাপটি ইনস্টল করুন।